চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ থেকে ২২ দিন পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষেধ

মোরশেদ আলম মোরশেদ আলম
৯:৪৬ পূর্বাহ্ণ ১১, অক্টোবর ২০২৩
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
সন্ধ্যায় পদ্মা নদীতে মাছ ধরা হচ্ছে দুই জেলে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ মধ্য রাত থেকে ২২ দিন চাঁদপুরের পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষেধ আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা।

আজ ১১ অক্টোবর মধ্য রাত থেকে শুরু হয়েছে চাঁদপুরের পদ্মা এবং মেঘনাসহ দেশের ৫টি মাছের অভয়াশ্রম জলাশয়ে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। মা ইলিশের নিরাপদে ডিম ছাড়া পরিবেশ তৈরি করতে আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা।

নিষেধাজ্ঞার এই ২২ দিনে চাঁদপুরের নিবন্ধিত জেলেদেরকে খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেবে সরকার। যদিও সরকারি এই সহায়তা যথেষ্ট নয় বলে দাবি জেলেদের। অপরদিকে অভয়াশ্রম বাস্তবায়নে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা টাস্কফোর্স।

Banglabid

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় আগামী ২২ দিন সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই সময় নদীতে জাল ফেলা, মাছ আহরণ, ক্রয় বিক্রয় মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।

বছরের এই একটি মাত্র সময় সমুদ্রের লোনা পানি থেকে ৬০ থেকে ৮০ শতাংশ মা ইলিশ ডিম ছাড়তে উঠে আসে মিঠা পানিতে। আর প্রতিটি মা ইলিশ ২ লক্ষ থেকে প্রায় ২২ লক্ষ ডিম ছাড়ে বলে দাবি গবেষকদের। তাই ইলিশের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে ২০০৬ সাল থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।

এদিকে সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে কিছু অসাধু জেলে ছাড়া একাত্মতা জানায়, অধিকাংশ জেলেরা ইতিমধ্যে অনেক জেলেই মেরামত করতে ডাঙ্গায় তুলেছে তাদের নৌকা ও জাল। তবে নিষেধাজ্ঞায় সরকারের দেওয়া নির্ধারিত খাদ্য সহায়তা পর্যাপ্ত নয় বলে দাবি তাদের।

Reneta

গবেষকদের মতে, গত বছর অভয়াশ্রমে প্রায় ৫২ শতাংশ মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে। তাই এবছরও অভয়াশ্রম বাস্তবায়নে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞার এই সময় আইন অমান্য করলে অসাধু জেলেদের বিরুদ্ধে এক থেকে দুই বছর অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয়ের কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা।

চাঁদপুরে নিবন্ধিত জেলে রয়েছে ৪৪ হাজার ৩৫জন। নিষেধাজ্ঞার এই ২২ দিনে প্রত্যেক জেলেকে সরকারের খাদ্য সহায়তার আওতায় দেওয়া হবে ২৫ কেজি করে চাল। এছাড়াও বিভিন্ন সময় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে তাদের বিকল্প কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হচ্ছে।

অভয়াশ্রম চলাকালীন সময়ে নদীতে যাতে কোন অসাধু জেলে মাছ আহরণ করতে না পারে সেজন্য কঠোর অবস্থানে থাকবে নৌ পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাছ ধরা নিষেধ
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT