জাটকা রক্ষা করে ইলিশ উৎপাদন বৃদ্ধি করার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পহেলা বৈশাখ ইলিশ নয়, বাজারে জাটকা পাওয়া যাবে। সুতরাং এদিন আপনাদের সবাইকে ইলিশ না খাওয়ার আহ্বান জানাচ্ছি।
সোমবার (৭ এপ্রিল) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
পহেলা বৈশাখ ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়ে মৎস্য উপদেষ্টা বলেন, এদিন ইলিশ খাওয়া হবে আইনের লঙ্ঘন। কারণ সে সময় জাটকা পাওয়া যাবে ইলিশ নয়।
এসময় তিনি বলেন, আগামী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। সুতরাং সাগরে ১৫ এপ্রিল থেকে ১১ জুন ৫৮ দিন ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে।







