শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ২ নভেম্বর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবন, সবুজ গাছপালা ও খোলা মাঠের মাঝে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবন, সবুজ গাছপালা ও খোলা মাঠের মাঝে অবস্থিত, যা শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২ নভেম্বর।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১০ অক্টোবরের মধ্যে চূড়ান্ত কার্যক্রম শেষ করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ যে সকল শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ মেধা তালিকা উত্তীর্ণ হয়েছেন সে সকল শিক্ষার্থীর আগামী ৭ অক্টোবর থেকে ১০ অক্টোবর সকাল ৯ টা হতে বিকাল ৪ টা চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

এছাড়াও ১০ অক্টোবর বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি থাকলেও ভর্তি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকল অফিস খোলা থাকবে।

বিষয়:ইসলামী বিশ্ববিদ্যালয়ক্লাস শুরুস্নাতক প্রথম বর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…