চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভর্তি পরীক্ষার ৫ মাস পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
১২:৩০ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২৩
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ (৫২ ব্যাচ) শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চ্যানেল আইকে নিশ্চিত করেছেন ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা। 

আলী রেজা বলেন, শিক্ষার্থীদের সেশনজটের কথা চিন্তা করে আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইনে প্রথম বর্ষের ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হলে আসন বরাদ্দ দেওয়ার উপর নির্ভর করছে কবে নাগাদ সশরীরে ক্লাস শুরু হবে। আপাতত, ক্লাস রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে হলে আসন বরাদ্দ দেওয়া হবে।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর ৩৪টি আসন ফাঁকা রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ করে কর্তৃপক্ষ। গত ১৮ জুন থেকে ২২ শে জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তবে ভর্তি পরীক্ষা শেষ হওয়ার ৫ মাস পরও প্রথম বর্ষের ক্লাস শুরু না করার কারণ সম্পর্কে উপাচার্য বলেন, হলে আসন নিশ্চিত না করে ক্লাস সশরীরে শুরু করবে না বিশ্ববিদ্যালয়।

অনলাইনে ক্লাস শুরু না করার কারণ হিসেবেও তিনি বলেন, নভেম্বরের মধ্যে নবনির্মিত হলগুলোর জন্য জনবল নিয়োগ দিয়ে হল খুলে দেওয়া হবে। এরপর আসন নিশ্চিত করে তাদের ক্লাস শুরু হবে।

অন্যদিকে অনলাইনে ক্লাস এর আগে কেন শুরু হয়নি জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরুসেশনজট
শেয়ারTweetPin

সর্বশেষ

আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১৭, ২০২৬

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্লোসাকে ছুঁলেন মেসি

জুন ১৭, ২০২৬

যথাযোগ্য মর্যাদায় ২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা

জুন ১৭, ২০২৬

মেসির ‘প্রথম’ হ্যাটট্রিক, মেসিময় জয়ে শুরু বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT