বিনোদন

ঢাকাই প্লাটফর্মের জন্য অঞ্জনের ওয়েব সিরিজ

মিউজিক্যাল ওয়েব সিরিজটির নাম ‘দুই বন্ধু’

বয়স্ক ব্যক্তি সানগ্লাস পরে, সংবাদ সম্মেলনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স্ক ব্যক্তি সানগ্লাস পরে, সংবাদ সম্মেলনে বসে, পেছনে চ্যানেল আই অনলাইন এর লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কনসার্টে অংশ নিতে গত ৩০ সেপ্টেম্বর ঢাকায় এসেছিলেন কলকাতার নামি তারকাশিল্পী, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্ত। সেই কনসার্টেই ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশি প্লাটফর্মের জন্য প্রথমবার নতুন ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন। এবার সেটি সম্পর্কে জানা গেল বিস্তারিত।

ঢাকার ওটিটি প্লাটফর্মটির নাম বিঞ্জ। এই প্লাটফর্মের জন্য অঞ্জন যে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন, সেটার নাম ‘দুই বন্ধু’। আর এতে অভিনয় করবেন তমা মির্জা, সুপ্রভাত, শাওন চক্রবর্তীসহ অনেকে।

বিঞ্জ কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ওয়েব সিরিজটি হতে যাচ্ছে মিউজিক্যাল। সিরিজটি নিয়ে অঞ্জন বলেন, এই প্রথম ঢাকার প্লাটফর্মের জন্য নির্মাণ করছি। ‘দুই বন্ধু’ সিরিজে অনেকগুলো চমক থাকবে। সেগুলো ক্রমশ প্রকাশ্যে আসবে।

এই সিরিজের প্রযোজক ও বিঞ্জ-এর জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান তানিম বলেন, ‘এটা গতানুগতিক ধারার বাইরে মিউজিক্যাল সিরিজ। এই ওয়েব সিরিজে দর্শক অনেক কিছুই দেখতে পাবেন। সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে অঞ্জন দত্তের গাওয়া নতুন ছয়টি গান।’

বিষয়:অঞ্জন অঞ্জন দত্ত গান তমা মির্জা বিঞ্জে সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…