চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসঙ্গে রাজ-বুবলীর প্রথম দর্শন, পোস্টারে করুণ প্রেক্ষাপট!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ন ০২, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

‘দেয়ালের দেশ’ নামে একটি ছবির মাধ্যমে প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন রাজ-বুবলী। এ খবর পুরনো। নতুন খবর হলো, খুব শিগগির সিনেমাটি দেখতে পারবেন দর্শক! এরইমধ্যে সোমবার সন্ধ্যায় এলো এই ছবির ফার্স্টলুক পোস্টার!

হিমাগারে পাটাতনে বেরিয়ে আছে শবনম বুবলী লাশ, তার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বসে আছেন শরিফুল রাজ। এমন করুণ প্রেক্ষাপট ফুটে উঠেছে প্রকাশিত সেই পোস্টারে!

গেল বছরের মার্চে চুপিসারে প্রথম লটের শুটিং শুরু হয় বুবলী-রাজ অভিনীত সরকারি অনুদানপ্রাপ্ত ‘দেয়ালের দেশ’ সিনেমার। বছরব্যাপী হয়েছে শুটিং। সিনেমাটি নির্মাণ করেছেন মিশুক মনি নামের এক তরুণ নির্মাতার। এটি তার নির্মিত প্রথম কোনো চলচ্চিত্র।

চলতি বছর পোস্ট প্রোডাকশনের কাজও সম্পন্ন হয়েছে। সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজ-বুবলী সহ ছবির অন্যান্য শিল্পী ও কলাকুশলীদের নিয়ে উপস্থিত ছিলেন নির্মাতা। এসময় সিনেমার শুটিং অভিজ্ঞতা থেকে শুরু করে সার্বিক বিষয়ে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন সবাই।

একেবারে নতুন পরিচালকের সিনেমার মধ্য দিয়ে জুটিবদ্ধ হওয়ার ঘটনার পেছনে ‘দেয়ালের দেশ’ এর চিত্রনাট্য মূল ভূমিকা রেখেছে বলেও এসময় সাংবাদিকদের জানান বুবলী ও রাজ। বুবলী বলেন, সত্যি কথা বলতে মিশুক মনি ভাইকে আমি প্রথমে চিনতেই পারিনি। কিন্তু যখন তিনি গল্প শেয়ার করলেন, এবং পরবর্তীতে চিত্রনাট্য পড়লাম; তখন এটি না করার কোনো কারণ ছিলো না।

অনুদানের ছবি নিয়ে এক ধরনের গৎবাঁধা চিন্তা আছে, এসবের বাইরে দুর্দান্ত গল্পের একটি চিত্রনাট্যে তৈরী হয়েছে ‘দেয়ালের দেশ’; এমনটাই জানালেন রাজ নিজেও।

Reneta

সিনেমাটির মুক্তির প্রাথমিক তারিখ ছিলো ২৭ অক্টোবর, তবে এই তারিখে সিনেমাটি মুক্তি দিতে চাইছেন না নির্মাতা। খুব শিগগির টিজার ও ট্রেলার প্রকাশের পর চূড়ান্ত তারিখ জানাবেন বলেও সংবাদ সম্মেলনে জানান মিশুক।

Jui  Banner Campaign
ট্যাগ: অনুদানদেয়ালের দেশপোস্টারবুবলীলিড বিনোদনশবনম বুবলীশরিফুল রাজসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কানাডার প্রতিনিধি

কানাডায় অপরাধ ও দুর্নীতির অভিযোগে ৭ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ছাড়া কোনো প্রস্তুতি বাকি নেই: ইসি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক ক্ষতি এড়াতে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নবম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের টিয়ারগ্যাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: চ্যানেল আই

গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই 

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT