চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষার প্রথম দিনে চ্যানেল আইয়ে ‘শ্রাবণ মেঘের দিন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ১৪, জুন ২০২৪
বিনোদন
A A

শনিবার (১৫ জুন) পহেলা আষাঢ়। বর্ষার প্রথম দিন। বছর ঘুরে আবারও চলে এল বৃষ্টির দিন। এ দিনটিকে বরণ করে নিতে নানা আয়োজনের পরিকল্পনা করছে চ্যানেল আই।

তারই ধারাবাহিকতায় এদিন দুপুর ৩টা ৫ মিনিটে দেখানো হবে নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের বহুল প্রশংসিত ছবি ‘শ্রাবণ মেঘের দিন’।

নিজের লেখা একই নামের উপন্যাস থেকে ১৯৯৯ সালে চলচ্চিত্রটি নির্মাণ করেন হুমায়ূন আহমেদ। অসাধারণ এক কাহিনী নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্রে নৌকা বাইচ, গায়কদের গানের আসর, গায়ে হলুদের গান ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের লোকজ সংস্কৃতিকে তুলে ধরেন নির্মাতা।

চলচ্চিত্রটিতে গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করেন জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন, মাহফুজ আহমেদ, আনোয়ারা, মুক্তি, গোলাম মোস্তফা, সালেহ আহমেদ ও ডা. এজাজ প্রমুখ।

‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রটির উল্লেখযোগ্য দিক হলো ছবির গান। যেগুলোর বেশির ভাগও এখনো মানুষের মুখে মুখে ফেরে। ছবির সংগীত পরিচালনা করেন মকসুদ জামিল মিন্টু।

হুমায়ূন আহমেদ এই ছবিতে ময়মনসিংহের লোককবি ও গায়ক উকিল মুন্সীর কয়েকটি গান ব্যবহার করেন। গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন বারী সিদ্দিকী। এ ছবিতেই গীতিকার হিসেবে হুমায়ূন আহমেদের আত্মপ্রকাশ ঘটে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনোয়ারাগোলাম মোস্তফাচ্যানেল আইজাহিদ হাসানডা. এজাজবর্ষা বরণমাহফুজ আহমেদমুক্তিমেহের আফরোজ শাওনলিড বিনোদনশ্রাবণ মেঘের দিনসালেহ আহমেদহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ

সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

জুলাই ১৭, ২০২৬

বৃষ্টি, নৃত্য আর মানবিকতার মেলবন্ধনে চারুকলায় ‘ঘনঘটা’

জুলাই ১৭, ২০২৬

নেতৃত্ব বদলের নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT