চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আতশবাজির মতো উল্কাবৃষ্টি হতে পারে ডিসেম্বরে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৩
বাংলাদেশ
A A
আকাশে উল্কাবৃষ্টি ও তারার ঝলকানি, গাছে silhouette. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসেম্বরে আতশবাজির মতো উল্কাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন ভারতের জ্যোতির্বিজ্ঞানী ডক্টর বীরেন্দ্র যাদব।  গোটা ডিসেম্বর জুড়েই এই উল্কাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও ১৩-১৪ ডিসেম্বর সবচেয়ে বেশি পরিমাণে তা দেখা যাবে বলে জানিয়েছেন তিনি। এ সময়ে ঝাঁকে ঝাঁকে এই উল্কাখণ্ডগুলো পৃথিবীর বুকে ঝড়ে পড়বে। যা ঘণ্টায় ১০০ থেকে ১৫০টার মতো হতে পারে।

ভারতের নৈনিতালের আর্যভট্ট অবজারভেশনাল সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট (এআরআইইএস)-এর বিজ্ঞানী ডক্টর বীরেন্দ্র যাদবের মতে,  জ্যোতির্বিদ্যায় এই ঘটনার নাম ‘জেমিনিড উল্কাপাত।’

তিনি বলেন, এই প্রক্রিয়াটি নভেম্বর থেকে শুরু হয়েছে, যা ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

Banglabid

তিনি আরও জানান, এই ঘটনাকে ‘তারাখসা’ বলা হলেও এর সঙ্গে তারার কোন সম্পর্ক নেই। কোন ধুমকেতুর ধ্বংসাবশেষ পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে তার দিকে ছুটে আসতে থাকে। কিন্তু ভূ-পৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলে প্রবেশ করার আগে সেগুলি জ্বলতে শুরু করে। এই জ্বলন্ত উল্কা ধংসাবশেষকে ‘তারাখসা’ বলা হয়।

পৃথিবী-বহির্ভূত যে কোনও বস্তু যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বস্তুটির চাপ, তাপমাত্রা, উপাদান, ভর প্রভৃতি পরিবর্তিত হয়। বায়ুমণ্ডলীয় উপাদানের সঙ্গে বস্তুর সংঘর্ষ ঘটে ও রাসায়নিক বিক্রিয়া হয়।

একইভাবে উল্কাখণ্ড বায়ুমণ্ডলে প্রবেশ করার ফলে অভ্যন্তরীণ তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে তার বাইরের অংশ পুড়ে যায়। এই সময় তীব্র তাপের কারণে উজ্জ্বল আলোকছটার সৃষ্টি হয়, আর একে ‘তারা খসা’ বলে। কিছু উল্কা একই উৎস হতে উৎপন্ন হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে যায়। তারা যখন একসঙ্গে জ্বলন্ত অবস্থায় পৃথিবীর বুকে ছুটে আসে, তাকে বলে উল্কাবৃষ্টি।

Reneta

কেন ডিসেম্বর মাসে?
সারাবছরই আকাশে উল্কাপাত হয়ে থাকে। তবে শীতকালে যেহেতু রাতের আকাশ পরিষ্কার থাকে তাই সহজে এদের দেখা যায়।

কিসের ভিত্তিতে এদের নামকরণ
মহাকাশ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গ্রহাণু বলায় ছাড়াও উল্কা সৌরজগতের অন্যন্তর থেকে উৎপত্তি লাভ করে। বিজ্ঞানী ড. যাদবের মতে, যেখান থেকে এদের উৎপত্তি তার ভিত্তিতেই এদের নামকরণ করা হয়ে থাকে। পৃথিবীপৃষ্ঠের উপর পাওয়া উল্কার ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে দেখা  গেছে, বেশ কিছু উল্কার উৎপত্তি চাঁদ বা মঙ্গলগ্রহ থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াআর্যভট্ট অবজারভেশনাল সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটউল্কাবৃষ্টিজ্যোতির্বিজ্ঞানী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘ক্ষমতার মেয়াদ’ পর্যন্ত যুদ্ধ চালানোর হুঁশিয়ারি ইরানের

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জয়-পরাজয় মুখ্য নয়, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন হতে দেব না’

আগস্ট ১৩, ২০২৬

ফিলিং স্টেশনে গ্যাসের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হবেন কে ?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের লালকেল্লা বিস্ফোরণের নেপথ্যে কারা, যা বলছে জাতিসংঘ

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT