বাংলাদেশ

গুলশানের মেজবান ডাইন ও হাতিরপুল কাঁচাবাজারে আগুন

ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, ধোঁয়া ও অগ্নিকাণ্ডের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইফতারের পূর্বমুহূর্তে রাজধানীর গুলশান-১ এবং হাতিরপুল কাঁচাবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দু’স্থানে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বৃহস্পতিবার ১৪ মার্চ সন্ধ্যা ৬টার পর এই দু’স্থানে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুনের বিষয়টি নিশ্চিত করে বলা হয়, সন্ধ্যা ৬টার দিকে হাতিরপুল কাঁচাবাজার ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনায় কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। সন্ধ্যা ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।

এছাড়াও গুলশান-১ মেজবান ডাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের চার ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

বিষয়:আগুন গুলশানে আগুন রাজধানীতে আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…