চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যা কবলিত এলাকায় সাহায্যে হটলাইন নম্বর চালু করেছে ফায়ার সার্ভিস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ন ১০, আগস্ট ২০২৩
বাংলাদেশ
A A

বন্যা কবলিত এলাকায় উদ্ধার বিষয়ে মনিটরিং সেল চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো.শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

মো.শাহজাহান শিকদার বলেন, কেন্দ্রীয়ভাবে অধিদপ্তরে স্থাপিত এই মনিটরিং সেলের কার্যক্রম ১০ আগস্ট ভোর থেকে শুরু হয়েছে। সারা দেশের বন্যা কবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সহযোগিতার জন্য হটলাইন নম্বর ১৬১৬৩ এবং নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ চালু থাকবে। পাশাপাশি মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ০১৭১৩-০৩৮১৮১ মোবাইল নম্বর ব্যবহার করা যাবে।

এদিকে এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, সকল দুর্যোগে ফায়ার সার্ভিস মানুষের দুঃসময়ের বন্ধু। বরাবরের মতো দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে সকলেই যেন সহজে ফায়ার সার্ভিসের সেবা গ্রহণ করতে পারেন সেজন্য এই মনিটরিং সেল বন্যাকালীন সার্বক্ষণিক কাজ করবে। ইতোমধ্যে বন্যা কবলিত এলাকার সকল কর্মকর্তার ছুটি বাতিল করে সকলকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, বন্যাজনিত কারণে ১০ আগস্ট দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের বিভিন্ন রাস্তায় পড়ে যাওয়া ৬০টি গাছ অপসারণ, ২টি ভূমিধস, ১১টি অগ্নিদুর্ঘটনা ও ৯টি অন্যান্য দুর্ঘটনায় অংশগ্রহণ করে ২ জনকে জীবিত ও ২ জনের মরদেহ উদ্ধার এবং ১০০ জনকে আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করেছে ফায়ার সার্ভিস। একই সাথে অতি বৃষ্টির কারণে বরিশাল বিভাগের বিভিন্ন রাস্তায় পড়ে যাওয়া ৯টি গাছ অপসারণ এবং ১টি অগ্নিদুর্ঘটনায় অংশ নিয়ে ২ জনকে জীবিত ও ১ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, মনিটরিং সেলের পাশাপাশি বন্যা কবলিত এলাকার ফায়ার স্টেশনসমূহ এবং বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমেও সেবাগ্রহণকারী সকলেই দিবারাত্রি ২৪ ঘণ্টা বন্যা-সংক্রান্ত দুর্যোগে উদ্ধার বিষয়ক সেবা গ্রহণ করতে পারবেন।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাকিস্তানে ভয়াবহ সংঘর্ষে ২২ সেনাসহ নিহত ২৫৫

ফেব্রুয়ারি ৪, ২০২৬

তারেক রহমানের নির্বাচনী সমাবেশের জন্য প্রস্তুত বরিশাল

ফেব্রুয়ারি ৪, ২০২৬

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি গুলিবিদ্ধ হয়ে নিহত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

মারা গেছেন শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারে আচরণ বিধিমালায় সংশোধন

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT