বাংলাদেশ

লালবাগের আগুন নিয়ন্ত্রণে

লালবাগে অগ্নিনির্বাপণ কার্যক্রম চালাচ্ছেন দমকলকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর লালবাগ এরাকার ইসলামবাগে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি জানান, বিকেল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার খরব পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৩টা ২৫ মিনিটে। লালবাগ ফায়ার স্টেশনের ২টি, হাজারীবাগ থেকে ২টি, পলাশী থেকে ২টি, সিদ্দিকবাজার থেকে ২টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন নির্বাপণের জন্য কাজ করছে ফায়ার সার্ভিস।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ছাড়া আগুনে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বিষয়:আগুন নিয়ন্ত্রণ ফায়ার সার্ভিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…