বাংলাদেশ

পুরান পল্টনে বাণিজ্যিক ভবনে আগুন

অগ্নিনির্বাপণ কর্মীরা পুরান পল্টনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরান পল্টনে বাণিজ্যিক ভবনে অগ্নিনির্বাপণ কার্যক্রম চলমান, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর পুরান পল্টন এলাকায় সাব্বির টাওয়ার নামের একটি বাণিজ্যিক ভবনের উপরের তলায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

শনিবার (৩ মে) রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, রাত ৮টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে রাত ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায়। পরবর্তীতে একে একে আরও ৬টি ইউনিট যোগ হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বিষয়:পুরান পল্টনে আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…