চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবিসি’র সাবেক সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৫
আন্তর্জাতিক
A A
বিবিসি’র সাবেক সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বিবিসি, সংগ্রহীত

পশ্চিম লন্ডনের হোয়াইট সিটি এলাকায় বিবিসির সাবেক টেলিভিশন সেন্টার সদর দপ্তরের একটি রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে এ অগ্নিকাণ্ড শুরু হয় বলে জানিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, নয়তলা বিশিষ্ট ওই ভবনে আগুন নেভাতে অন্তত ১৫টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ১০০ দমকলকর্মী কাজ করছেন।

ঘটনার সময় ভবনে থাকা একাধিক ফ্ল্যাট, রেস্টুরেন্ট ও টেলিভিশন স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণে কতজন বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা এখনো নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে অনেক বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ঘটনার সময় সপ্তম তলায় অবস্থান করছিলেন বাসিন্দা ইসাবেলা ব্রুকার ও তার আট মাস বয়সী ছেলে রাফায়েল। তিনি বলেন,সকাল ৪টা ৩০ মিনিটে আমাদের দরজায় কড়া নাড়ে দমকলকর্মীরা। জানানো হয়, তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে। করিডোরজুড়ে ধোঁয়া ছিল অত্যন্ত ভীতিকর পরিস্থিতি। আমি কিছুই নিতে পারিনি, এখন নিচে নেমে এসেছি শুধুই পাজামা পরে। আমার কাছে কোনো ডায়াপারও নেই।

লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, ভোর ৩টার কিছু পরে তারা অগ্নিকাণ্ডের খবর পায়। হ্যামারসমিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন ও চিজউইক থেকে দমকল ইউনিট পাঠানো হয়। আগুন নেভাতে দুটি বড় টার্নটেবল ল্যাডার ব্যবহার করা হচ্ছে।

শনিবার সকাল ৮টায় দেওয়া এক বিবৃতিতে লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, রেস্টুরেন্ট, বাইরের ডেকিং এবং ডাক্টিং এখনো জ্বলছে। অগ্নিকাণ্ডের আশেপাশের ভবনগুলো সতর্কতামূলকভাবে খালি করা হচ্ছে। স্থানীয় অধিবাসীদের জন্য একটি বিশ্রাম কেন্দ্র খোলা হয়েছে।

এছাড়া ঘটনাস্থলের আশপাশের রাস্তা, বিশেষ করে উড লেন বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় একজন চিকিৎসা নিয়েছেন, তবে হতাহতের খবর নেই লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। জরুরি সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

ট্যাগ: অগ্নিকাণ্ডপশ্চিম লন্ডনবিবিসিবিবিসির সাবেক সদর দপ্তরেহোয়াইট সিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপালগঞ্জে দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

পরবর্তী

বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

পরবর্তী
বাংলাদেশ সরকারের লোগো, সবুজ ও লাল রঙে, মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ঢাকা কলেজ অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠন অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা কলেজ অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT