আন্তর্জাতিক

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের

মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চশমা পরা, মুখে গামছা ও মাস্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

মমতা বন্দ্যোপাধ্যায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, তিনি চোখে চশমা পরেছেন ও মুখে গামছা ও মাস্ক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের বিজেপি শাসিত রাজ্যের নাম নিয়ে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করে দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দিল্লি পুলিশ কমিশনারের কাছে চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর করেছেন ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল।

উল্লেখ্য, বুধবার কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পশ্চিমবঙ্গে যদি বিজেপি আগুন লাগায় তাহলে ‘থেমে থাবে না’ বিজেপি শাসিত রাজ্যগুলোও।

আর এই হুঁশিয়ারির পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক পালটা তোপ দেগেছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

গতকাল টিএমসিপির মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন, কেউ-কেউ মনে করছেন, এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি। ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি এক।

তিনি বলেন, কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র। ভাবতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদীবাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন? মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না।

মমতা বলেন, উত্তর-পূর্বও থেমে থাকবে না। উত্তরপ্রদেশও থেমে থাকবে না। বিহারও থেমে থাকবে না। ঝাড়খণ্ডও থেমে থাকবে না। ওড়িশাও থেমে থাকবে না। আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব।

এই আবহে মমতাকে পালটা জবাব দিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, উত্তর-পূর্বকে হুমকি দেওয়ার সাহস কী করে হল দিদি আপনার?

তিনি লিখেছেন, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি আমি। প্রকাশ্যে উত্তর-পূর্ব এবং বাকি জাতির কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে। অবিলম্বে বিভেদমূলক রাজনীতি বন্ধ করতে হবে।

তিনি আরও লিখেছেন, সহিংসতা এবং ঘৃণা উস্কে দেওয়া বন্ধ করতে হবে মমতাজি। একজন রাজনৈতিক নেতার পাবলিক প্ল্যাটফর্মে সহিংসতার হুমকি দেওয়া অত্যন্ত অপ্রীতিকর।

এদিকে মমতার মন্তব্যের বিরোধিতা করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্স হ্যান্ডলে লেখেন, তৃণমূল সরকারের নারী বিরোধী আচরণ গণতন্ত্রের লজ্জা।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি প্রতিবাদ করে বলেছেন, ওড়িশার সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করার অধিকার আপনাকে কে দিয়েছে? ওড়িশা শান্তিপূর্ণ রাজ্য। এখানকার মানুষ দায়িত্ববান।

বিষয়:এফআইআর মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…