বিনোদন

‘লাভ এন্ড ওয়ার’ শুরুর আগেই মামলায় জড়িয়ে গেলেন বানসালি!

বয়সে প্রবীণ ব্যক্তি, চশমা পরা, হালকা রঙের চুল ও দাড়ি, পটভূমিতে ধূসর ও বাদামী রঙের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবীণ ব্যক্তি, চশমা পরা, হালকা রঙের চুল ও দাড়ি, পটভূমিতে ধূসর ও বাদামী রঙের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে বলিউডের নামজাদা পরিচালক সঞ্জয় লীলা বানসালির বিরুদ্ধে। মূলত পরিচালক সঞ্জয় লীলা বানসালি বর্তমানে ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘লাভ এন্ড ওয়ার’ নিয়ে। যেই ছবিতে জুটি বাঁধছেন রণবীর ও আলিয়া। ছবিটিতে আরও রয়েছেন ভিকি কৌশলও।

এবার এই ছবির প্রস্তুতি ঘিরে এক ব্যক্তিকে প্রতারণা করার অভিযোগে পরিচালক বানসালি-সহ আরও দুই ব্যক্তির নামে এফআইআর দায়ের করা হয়েছে। শোনা গেছে, প্রতীকরাজ মাথুর নামের এক ব্যক্তি বানসালীর নামে পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করেছেন।

তার দাবি, এই ছবিটির জন্য বানসালীর প্রযোজনা সংস্থার তরফে ‘লাইন প্রডিউসার’-এর কাজের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। কিন্তু পরে সেই চুক্তি বাতিল করা হয়।

এই অভিযোগের ভিত্তিতে তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানান, অভিযোগকারী প্রতীক মাথুরকে নিজেদের প্রযোজনার সঙ্গে যুক্ত করেন বানসালী। কিন্তু পরে পারিশ্রমিক না দিয়ে কাজ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বানসালির টিমের বিরুদ্ধে। বানসালি ও তার টিমের নামে প্রতারণা, বিশ্বাসভঙ্গের অভিযোগও করেছেন প্রতীক।

এদিকে অভিযোগকারীর দাবি, এই ছবির আউটডোর শুটিংয়ের যাবতীয় সরকারী অনুমোদনের ব্যবস্থা তারই করা। কিন্তু তিনি যখন হোটেলে দেখা করতে যান, তখন বানসালীর টিম তার সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও বানসালির তরফে এখনও এ নিয়ে কোন আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। –টাইমস অব ইন্ডিয়া

বিষয়:এফআইআর সঞ্জয় লীলা বানসালি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…