চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধভাবে তেল-গ্যাস মজুদ ও বিক্রির অভিযোগে লাখ টাকা জরিমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, জনপদ, মৌলভীবাজার
A A

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস সিলিন্ডার অবৈধ মজুদ ও বিক্রয়ের অভিযোগে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি ২৯,৭২৪ কেজি এলপিজি গ্যাস জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) উপজেলার সাতগাঁও ও রুস্তমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ্ আকনের নেতৃত্বে র‍্যাব-৯, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

​অভিযান চলাকালে দেখা যায়, সাতগাঁও ও রুস্তমপুর এলাকার ব্যবসায়ী শান্ত সরকার ও সুবোধ চন্দ্র সরকার ​সরকারি নিয়ম অমান্য করে বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার এবং দাহ্য পদার্থ (অকটেন ও পেট্রোল) মজুদ করে রেখেছেন।​ দুটি প্রতিষ্ঠান অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ এবং অতিরিক্ত অকটেন ও পেট্রোল সংরক্ষণ করে আসছিল, যা অগ্নিঝুঁকির চরম বহিঃপ্রকাশ।

অভিযানে দুটি প্রতিষ্ঠানকে এলপিজি গ্যাস অবৈধভাবে মজুদ এবং একটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত অকটেন ও পেট্রোল সংরক্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এ অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধভাবে তেল-গ্যাস মজুদএলপিজি গ্যাস জব্দভ্রাম্যমান অভিযানশ্রীমঙ্গলের সাতগাঁও
শেয়ারTweetPin1

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT