চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যান্সার আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যাপককে বাঁচাতে প্রয়োজন আর্থিক সহায়তা

রিদুয়ান ইসলামরিদুয়ান ইসলাম
৭:১৭ অপরাহ্ন ২৫, মে ২০২৪
শিক্ষা
A A

দুই বছরেরও বেশি সময় মরণঘাতী ক্যান্সারের সাথে লড়াই করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অধ্যাপক ড. শিল্পী খানম। বাংলা বিভাগের এই অধ্যাপক বোনম্যারো ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন ভর্তি আছেন রাজধানীর বাংলাদেশ স্পেশাইজড হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতে তাকে নেয়া হয়েছে আইসিইউতে।

এদিকে, তার দীর্ঘদিনের চিকিৎসা খরচ চালাতে গিয়ে অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে গেছে পরিবার। এখন হাসপাতালের খরচ জোগাতেও হিমশিম খাচ্ছেন পরিবারের সদস্যরা। এই অবস্থায় চিকিৎসা চালিয়ে যেতে সবার কাছে আর্থিক সহায়তা চেয়েছে তার পরিবার।

অধ্যাপক শিল্পী খানমের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে বোনম্যারো ক্যান্সার ধরা পড়ে অধ্যাপক শিল্পী খানমের। এরপর দেশে কিছুদিন চিকিৎসার পর তাকে নেয়া হয় ভারতে। ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে প্রায় দেড় মাস চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন তিনি। তবে দিনে দিনে শরীরের অবস্থা আরও খারাপ হতে থাকে। ক্যান্সার পুরো রক্তে ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্যান্সের শেষ স্টেজে আছেন বলে ডাক্তারের বরাত দিয়ে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন অধ্যাপক শিল্পী খানম। সেখানে শনিবার (২৫ মে) পর্যন্ত প্রায় ১২ লাখ টাকা বিল আসলেও আর্থিক সংকটের কারণে সেটিও পরিশোধ করতে পারছে না তার পরিবার। চিকিৎসা খরচ চালিয়ে নেওয়াও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

অধ্যাপক ড. শিল্পী খানমের স্বামী কাজী শফিকুল ইসলাম আগে একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন। কিন্তু চিকিৎসা চালাতে গিয়ে সেই চাকরিও ছেড়ে দিতে হয়েছে তাকে। তার দুই ছেলে এবার এসএসসি পাশ করেছে জিপিএ ফাইভ পেয়ে। এই অবস্থার মধ্যে তাদের কলেজে ভর্তিও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। চরম অর্থসংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে তার পরিবারকে। চিকিৎসা চালিয়ে যেতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয়ের মধ্যে পড়েছে পরিবারটি। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টসহ সকলের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন অধ্যাপক শিল্পী খানমের পরিবার।

বাংলা বিভাগের শিক্ষার্থী শিবলী নোমান বলেন, ম্যাম অনেক বন্ধুসুলভ। তিনি সবসময়ই শিক্ষার্থীদের আগলে রাখেন। আমাদের শিক্ষার্থীদের কাছে তিনি মায়ের মতোই। তার এমন অসুস্থতা আমাদের সবাইকেই মর্মাহত করেছে। আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পাশে থাকার চেষ্টা করবো। ম্যাম যাতে সুস্থ হয়ে উঠতে পারে সেজন্য আমাদের যা করার আছে তার সবটুকু দিয়েই চেষ্টা করবো।

Reneta

বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী মুজাহিদ বিল্লাহ বলেন, ম্যাম অত্যন্ত স্নেহ করতেন আমাদের। আমরা সবাই তাঁর সদা হাস্যজ্বল মুখ দেখে এসেছি। নিজের সন্তানের মতো করেই আমাদের আদর-স্নেহ করতেন। ম্যাম অসুস্থ হওয়ার পর থেকেই চিকিৎসাধীন আছেন। আমরা খোঁজখবর রাখার চেষ্টা করছি। ম্যামের চিকিৎসার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা যায় কিনা তা নিয়ে আমরা শিক্ষার্থীরা কথা বলে উদ্যোগ নিচ্ছি। আমরা ম্যামকে সুস্থ দেখতে চাই।

অধ্যাপক শিল্পী খানমের স্বামী কাজী শফিকুল ইসলাম জানান, দুই বছরেরও বেশি সময় ধরে আমার স্ত্রীর চিকিৎসা চালিয়ে যাচ্ছি। ভারতে নিয়েও চিকিৎসা করিয়েছি। কিন্তু ভালো হলো না। এখন লাস্ট স্টেজে আছে। এক কোটি টাকারও বেশি খরচ হয়ে গেছে। এখন আর আমার চিকিৎসা খরচ চালানোর মতো সামর্থ্য নেই। হাসপাতালে ১২ লাখ টাকার মতো বিল বাকি। এখন আমি সংকোচে হাতও পাততে পারি না কারো কাছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ১০ লক্ষ টাকার মতো সহায়তা দিয়েছিলেন। আরো অনেক টাকা প্রয়োজন, কী করবো জানা নেই। আর্থিক সহায়তা পেলে চিকিৎসা চালিয়ে যেতে পারবো।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, তার পরিবারের পক্ষ থেকে এখনও আমাদের সাথে যোগাযোগ করেনি। যোগাযোগ করলে বিষয়টি আমরা সমিতির নির্বাহী সভায় উত্থাপন করবো।

আর্থিক সহায়তা পাঠানোর জন্য :

কাজী শফিকুল ইসলাম (অধ্যাপক ড. শিল্পী খানমের স্বামী)
বেসিক ব্যাংক লিমিটেড, শান্তিনগর ব্রাঞ্চ
একাউন্ট নম্বর: 0914010004526

Jui  Banner Campaign
ট্যাগ: অধ্যাপক ড. শিল্পী খানমআর্থিক সহায়তাবোনম্যারো ক্যান্সারে আক্রান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT