অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে দেশের ৫১তম বাজেট। আওয়ামী লীগ সরকারের ২৩তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের চতুর্থ বাজেট।
বাসস জানায়, এর আগে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং এম সাইফুর রহমান সর্বোচ্চ ১২ বার করে জাতীয় বাজেট পেশ করেন।
অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৯৭২ থেকে ২০২১ সাল পর্যন্ত যে সকল অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, তারা হলেন:
তাজউদ্দীন আহমেদ
তিনি ১৯৭২-৭৩, ১৯৭৩-৭৪ এবং ১৯৭৪-৭৫ অর্থবছরের বাজেট পেশ করেন।
ড. আজিজুর রহমান
১৯৭৫-৭৬ অর্থবছরের বাজেট উত্থাপন করেন।
মেজর জেনারেল জিয়াউর রহমান
অর্থমন্ত্রণালয়ের দায়িত্বে থাকা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬-১৯৭৭, ১৯৭৭-৭৮ ও ১৯৭৮-৭৯ অর্থবছরের বাজেট পেশ করেন।
ড. এম এন হুদা
তিনি ১৯৭৯-৮০ অর্থবছরের বাজেট দেন।
এম. সাইফুর রহমান
অর্থমন্ত্রী হিসেবে তিনি সর্বোচ্চ ১২ বার বাজেট পেশ করেছেন। ১৯৮০-৮১, ১৯৮১-৮২, ১৯৯১-৯২, ১৯৯২-৯৩, ১৯৯৩-৯৪, ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬, ২০০২-০৩, ২০০৩-০৪, ২০০৪-০৫, ২০০৫-০৬ এবং ২০০৬-০৭ অর্থবছরে বাজেট উত্থাপন করেন।
এম সায়েদুজ্জামান
তিনি ১৯৮৪-৮৫, ১৯৮৫-৮৬, ১৯৮৬-৮৭ ও ১৯৮৭-৮৮ মোট চার বার বাজেট পেশ করেন।
মেজর জেনারেল এম এ মুনিম
তিনি ১৯৮৮-৮৯ ও ১৯৯০-৯১ অর্থবছরের বাজেট পেশ করেন।
ড. ওয়াহিদুল হক
১৯৮৯-৯০ অর্থবছরের বাজেট পেশ করেন তিনি।
শাহ্ এএমএস কিবরিয়া
তিনি ১৯৯৬-৯৭, ১৯৯৭-৯৮, ১৯৯৮-৯৯, ১৯৯৯-২০০০, ২০০০-০১ ও ২০০১-০২ অর্থবছরে মোট ছয় বার বাজেট পেশ করেন।
ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম
তিনি ২০০৭-০৮ এবং ২০০৮-০৯ অর্থবছরে বাজেট ঘোষণা করেন।
আবুল মাল আবদুল মুহিত
২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত একটানা ১০ বার বাজেট পেশ করেন। এর আগে তিনি ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ দুই অর্থবছরে বাজেট পেশ করেছিলেন। এম সাইফুর রহমানের সঙ্গে যৌথভাবে তিনি দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে সর্বোচ্চ ১২ বার বাজেট পেশ করেন।
আ হ ম মুস্তফা কামাল
বর্তমান অর্থমন্ত্রী ২০১৯-২০ অর্থবছরে প্রথম বাজেট পেশ করেন। এরপর তিনি ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। আগামী অর্থবছরের বাজেট হবে তার দেওয়া চতুর্থ বাজেট।








