চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে জামিন পেলেন কেজরিওয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ন ১০, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আবগারি দুর্নীতি মামলায় ২৩ দিনের জন্য জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অর্থাৎ নতুন করে জামিন না পেলে লোকসভা ভোট গণনার দিন তাকে জেলেই কাটাতে হবে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ ১০ মে শুক্রবার কেজরিওয়ালকে জামিন দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। তবে সেটার মেয়াদ আগামী ১ জুন পর্যন্ত হবে। অর্থাৎ নতুন করে জামিন না পেলে লোকসভা ভোট গণনার দিন (৪ জুন) তাকে জেলেই কাটাতে হবে।

ভোটগণনার দিনে তিনি যাতে জেলের বাইরে থাকতে পারেন, তার জন্য আর্জি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবী অভিষেক মনু সিংঘভি। জামিনের মেয়াদ বাড়িয়ে ৫ জুন পর্যন্ত করার আর্জি জানান তিনি। তবে তাতে সরাসরি ‘না’ বলে দিয়েছে ভারতের শীর্ষ আদালত।

তবে জামিন পেলেও মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না কেজরিওয়াল। তিনি যে জামিন পেতে পারেন, তার ইঙ্গিত গত মঙ্গলবারই মিলেছিল। সেইসময় ভারতের শীর্ষ আদালত ইঙ্গিত দিয়েছিল যে লোকসভা নির্বাচনে প্রচারের জন্য কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হতে পারে।

আপাতত দিল্লির তিহার জেলে আছেন কেজরিওয়াল। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর থেকেই জামিন পাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। দিল্লি হাইকোর্টেও জামিনের আবেদন করেছিলেন। তা খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট।

তারপরই সুপ্রিম কোর্টে জামিনের আর্জি জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং ভারতের আম আদমি পার্টির (আপ) প্রধান নেতা। সেই মামলার প্রেক্ষিতেই আজ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের মঞ্জুর হল।

Jui  Banner Campaign
ট্যাগ: কেজরিওয়ালজামিনদিল্লির মুখ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুরো পরিবার।

২৫ বছর পর ভোট দিলেন মির্জা ফখরুলকন্যা শামারুহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা–মাওলানা জুনায়েদ সমর্থকদের সংঘর্ষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতিহাসের সবচেয়ে আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে: এহসান মাহবুব জোবায়ের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: দিনাজপুর-৬ আসনে ডা এ জেড এম জাহিদ হোসেনের ভোটদান।

দিনাজপুরে লাইনে দাঁড়িয়ে ডা.জাহিদের ভোটদান সম্পন্ন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT