চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ন ০৪, ডিসেম্বর ২০২৩
রাজনীতি
A A

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। এরইমধ্যে তথ্যের গরমিল থাকায় অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

সোমবার ৪ ডিসেম্বর ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে আজই আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

গত ৩০ নভেম্বর শেষ হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময়। পরদিন শুক্রবার থেকে শুরু হয় যাচাই-বাছাইয়ের কার্যক্রম। নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে আড়াই হাজারের বেশি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৯৬৬ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন। তবে এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো। বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি চলবে আগামী ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনের তথ্য সঠিক আছে কিনা, কেউ কোনো তথ্য গোপন করছেন কিনা- তা খতিয়ে দেখছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এছাড়াও কোনো প্রার্থী ফৌজদারি মামলার আসামি বা ঋণ-খেলাপি কিনা সেটিও যাচাই করা হচ্ছে।

এবারের নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। গত ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন। ইসির দেয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি সাত লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২ জন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজচূড়ান্তমনোনয়নপত্রযাচাই বাছাই
শেয়ারTweetPin

সর্বশেষ

মুক্তি পেয়েই যত রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’!

মার্চ ২১, ২০২৬

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে তিন পদক জিতেছে বাংলাদেশ

মার্চ ২১, ২০২৬

৯ মাস পর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT