চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রাম আদালত সংশোধন আইন এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

গ্রাম আদালতের জরিমানা করার ক্ষমতা ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা নির্ধারণ করে ‘ গ্রাম আদালত (সংশোধন ) আইন, ২০২৪’র খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

রোববার ১১ ফেব্রুয়ারি বিকেলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মো. মাহবুব হোসেন বলেন, গত বছর এই আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। কিন্তু এটি সংসদে উপস্থাপন না হওয়ায় এবং নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ায় নতুন মন্ত্রিসভা থেকে অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। মন্ত্রিসভা এটিকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, গ্রাম আদালতের আর্থিক ক্ষমতা (জরিমানার করার ক্ষমতা) ৭৫ হাজার থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হচ্ছে। চেয়ারম্যানসহ পাঁচজনের সমন্বয়ে গ্রাম আদালত হয় জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো সময় একজন অনুপস্থিত থাকলে, আদালতের সদস্য সংখ্যা চারজন হয়ে যায়। এমন পরিস্থিতি হলে, অনুপস্থিত যিনি ছিলেন তাকে উপস্থিত হতে সাতদিন সময় দেওয়া হবে। এর মধ্যে তিনি উপস্থিত না হলে, তখন ভোটাভুটি হলে চেয়ারম্যানের অতিরিক্ত একটি ভোট দেওয়ার ক্ষমতা রাখা হয়েছে। তিনি বলেন, মামলার এক পক্ষ মারা গেলে মামলার ভবিষ্যৎ নিয়ে জটিলতা দেখা দেয়। এখন বলা হয়েছে, রায়ের আগে কোনো পক্ষের মৃত্যু হলে, তার উত্তরাধিকারকে পক্ষ করা যাবে।

মাহবুব হোসেন বলেন, এছাড়াও মন্ত্রিসভা ‘ স্থানীয় সরকার ( সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০২৪’র খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। তিনি বলেন, ড্রেনেজ ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের হাত থেকে নিয়ে নেওয়া হয়েছে। আগে ড্রেনেজ ব্যবস্থাপনার কাজ সিটি কর্পোরেশন করত। এখন থেকে এই কাজটি সরকার করবে। তিনি বলেন, সিটি কর্পোরেশন গঠিত হলে কর্পোরেশনের এরিয়া তফসিলভুক্ত করা হতো। এখন থেকে গেজেট দ্বারা নির্ধারণ করা যাবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগে সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলররা তিন মাস ছুটি ভোগ করতে পারতেন। এখন থেকে তারা এক মাস ছুটি ভোগ করতে পারবেন। তিনি বলেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলররা বিদেশে থাকলে পাশ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলররা দায়িত্ব পালন করতেন। এখন থেকে কাউন্সিলররা দেশের বাইরে থাকলে সংরক্ষিত আসনের কাউন্সিলর দায়িত্ব পালন করবেন।

Reneta

মাহবুব হোসেন বলেন, আগে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষের ১৮০ দিনের নির্বাচন করার বিধান ছিল। এখন মেয়াদ শেষের ৯০ দিন বা তিন মাসের মধ্যে নির্বাচন করার বিধান রাখা হয়েছে। তিনি বলেন, বর্তমান আইন অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়াদ হবে ৫ বছর। নির্বাচনের পর নতুন মেয়র ও কাউন্সিলররা ১৫ দিনের মধ্যে শপথ নেবেন এবং শপথ নেওয়ার পর আগের কর্পোরেশন বাতিল হয়ে যাবে।

তিনি বলেন, বর্তমান আইনে সিটি কর্পোরেশনের স্থায়ী কমিটি গঠনের ক্ষমতা বাড়ানো হয়েছে। আগে সিটি কর্পোরেশন ১৪টি কমিটি গঠন করতে পারতো। এখন আরও সাতটি কমিটি গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। এখন তারা ২১টি স্থায়ী কমিটি গঠন করতে পারবে। এখন থেকে সিটি কর্পোরেশনে সচিব বলে কোন পদ থাকবে না। তিনি (সচিব) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিত হবেন।

মাহবুব হোসেন বলেন, তফশিলে মশক নিধন ও পানি নিষ্কাশন বা জলাবদ্ধতা নিরসনে কাজ করার বিষয়টি অর্ন্তভূক্ত করা হয়েছে। তিনি জানান, ‘কৃষিজ পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য একটি পৃথক নীতিমালা ’ প্রণয়নের দায়িত্ব থেকে কৃষি মন্ত্রণালয়কে অব্যাহতি প্রদানের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনখসড়াগ্রাম আদালতমন্ত্রিসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT