হামাস ও ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় এ পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৭শ’র বেশি ইসরাইলী ও ৪শ’১৩ জন ফিলিস্তিনী। হামাসের বিরুদ্ধে লড়াইয়ে গাজা সীমান্তে এক লাখ রিজার্ভ ফোর্স মোতায়েন করেছে ইসরাইল। তাদের সহায়তায় ভূমধ্যসাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ ইসরাইল উপকূলের দিকে যাচ্ছে। প্যালেস্টাইন-ইসরাইল পরিস্থিতি নিয়ে চলছে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা।







