চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেন দলে হবু জামাই-শ্বশুরের খুনসুটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

লুইস এনরিকের মেয়ে সাইরা মার্টিনেজের সঙ্গে ফেররান তরেসের প্রণয়ের খবরে রাখঢাক নেই। স্পেনের কোচও শিষ্যের প্রেমের বিষয়ে কথা বলেন প্রকাশ্যেই। এবার ছুঁড়লেন হুমকি! মেয়েকে উদ্দেশ্য করে যদি তরেস গোল উদযাপন করেন, তাহলে একহাত নেবেন। এমনকি তরেস যেন আর ফুটবল না খেলতে পারেন, মজা করে বলেছেন সেই ব্যবস্থাও করবেন!

স্পেন দলে হবু জামাই-শ্বশুরের এমন খুনসুটি জোরেশোরেই চলছে। বিশ্বকাপে স্পেনও পেয়েছে দুর্দান্ত শুরু। কোস্টারিকাকে ৭-০ গোলে হারানোর ম্যাচে তরেসের ছিল দুটি গোল।

জার্মানির বিপক্ষে গ্রুপ পর্বে পরের ম্যাচে স্প্যানিশ ফরোয়ার্ড যদি গোল করে ‘বেবি’ উদযাপন অর্থাৎ, মুখে আঙুল দেয়া উদযাপনে মাতেন, তাহলে দল থেকে বের করে দেবেন কোচ এনরিকে। কেননা এতদ্রুত নানা হতে চাচ্ছেন না স্প্যানিয়ার্ডদের কোচ।

‘হবু বাচ্চার উদ্দেশ্যে তরেস গোল করে উদযাপনে মাতলে কিভাবে দেখবেন’— এমন প্রশ্নে মজার ছলেই হবু জামাইকে হুমকি ছুঁড়েছেন এনরিকে, ‘তৎক্ষণাৎ তাকে বদলি করে বেঞ্চে বসিয়ে রাখব। ফুটবলেও যাতে আগামীতে পা ছোঁয়াতে না পারে সেটাও দেখব।’

মেয়ে ও হবু জামাইকে নিয়ে এবারই প্রথম নয়। কোস্টারিকাকে ধসিয়ে দেয়ার ম্যাচে এনরিকের কাছে জানতে চাওয়া হয়েছিল ‘সেরা শিষ্য কে?’ এনরিকে অকপটে বলেছেন ২২ বর্ষী তারকা ফরোয়ার্ডের নাম। কারণ হিসেবে দেখিয়েছে, ‘এই নাম না বললে মেয়ে আমার পিণ্ডি চটকাবে।’

গত জানুয়ারি থেকে সাইরার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তরেস। ফরোয়ার্ড লাইনের অন্যতম তারকার প্রণয় গড়িয়েছে অনেকদূর। বিশ্বকাপে অভিষেকে দুই গোল গ্যালারিতে থাকা সাইরাকেই উৎসর্গ করেছেন। তারপর আলোচনায় এসেছে দুজনের সম্ভাব্য সন্তানের ব্যাপারে। সেখানেই বাধা এনরিকের, এতদ্রুত নানু হতে চান না তিনি। অবশ্য স্পেনের কোচকে ‘বাবাতুল্য’ বলে অনেকদিন ধরেই প্রশংসায় ভাসিয়ে চলেছেন তরেস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনরিকেকাতার বিশ্বকাপ-2022তরেসফিফা বিশ্বকাপ স্পেনসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT