চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা ধরে রাখার মিশনে দোহায় এমবাপের ফ্রান্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে শিরোপাজয়ী ফ্রান্স ট্রফি ধরে রাখার মিশনে কাতারের দোহায় পৌঁছে গেছে। অধিনায়ক হুগো লরিস, কাইলিয়ান এমবাপে এবং অ্যান্টনিও গ্রিজম্যানসহ শিরোপাজয়ী দলের ১০ জন আছেন এবার।

আকর্ষণের কেন্দ্রে অবশ্য থাকবেন এবারের ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা। ২০১৪ সালের পর তাকে আবারও বিশ্বআসরে দেখা যাবে। চোটের কারণে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে একাধিক ম্যাচে খেলতে না পারা বেনজেমাই ফ্রান্সের আক্রমণের প্রাণভোমরা।

ইতিহাস বলছে, শিরোপা অক্ষুণ্ণ রাখার ইতিহাস বিরল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ১৯৩৪ এবং ১৯৩৮ সালে টানা চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। পরে ১৯৫৮ ও ১৯৬২ সালে টানা ট্রফি জিতেছিল রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

ফ্রান্সের জন্য শিরোপা ধরে রাখাটা তাই বেশ চ্যালেঞ্জিংই হবে। চোটজর্জর দলটির সাম্প্রতিক ফর্মও পক্ষে কথা বলছে না। উয়েফা নেশনস লিগে ফরাসিরা অল্পের জন্য অবনমন থেকে পেয়েছে রক্ষা।

গ্রুপ ডি-তে ফ্রান্সের সঙ্গে আছে অস্ট্রেলিয়া, ডেনমার্ক এবং তিউনিসিয়া। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ইনজুরির কারণে মিডফিল্ডে সেরা জুটি পল পগবা ও এনগোলো কান্তেকে পাচ্ছে না।

ফ্রান্স ২২ নভেম্বর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে। গ্রুপপর্বে ২৬ নভেম্বর ডেনমার্ক এবং ৩০ নভেম্বর তাদের প্রতিপক্ষ তিউনিশিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ ২০২২ফিফা বিশ্বকাপ কাতারফিফা বিশ্বকাপ ফ্রান্সসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT