চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসিকে বলেছি, তাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হবো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বিশ্বকাপের আগে পিএসজি সতীর্থ এবং আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে করা আলাপচারিতা ফাঁস করেছেন। একইসঙ্গে মজা করে বলেছেন, এবারের আসরে তিনি পাঁচ গোল করবেন।

মেসির সঙ্গে কথা বলা নিয়ে নেইমার জানিয়েছেন, ‘আমরা বিশ্বকাপ নিয়ে খুব বেশি আলোচনা করি না। তবে কখনও কখনও আমরা ফাইনালে একে অপরের বিপক্ষে খেলার বিষয়ে রসিকতা করি। তাকে বলেছি, আমি চ্যাম্পিয়‍ন হবো এবং তার বিরুদ্ধে জিতব। এরপর আমরা মজা করে হেসেছি।’

পিএসজির দুই সতীর্থ মেসি-এমবাপেকে নিয়েই বলেছেন নেইমার, ‘মেসি এবং কাইলিয়ান এমবাপের সঙ্গে খেলতে পারাটা দারুণ অভিজ্ঞতা। ওরা দুজনেই অসাধারণ ফুটবলার। আর মেসিকে তো অনেক আগে থেকেই বিশ্বের সেরা ফুটবলার বলা হয়।’

সেলেসাও জার্সিতে ১২১ ম্যাচে ৭৫ গোলের মালিক নেইমার। ব্রাজিলের সর্বকালের সেরা গোলস্কোরার হিসেবে পেলের রেকর্ড থেকে দুই গোল পিছিয়ে আছেন। কাতার বিশ্বকাপে অনায়াসেই রেকর্ডটি টপকানোর সুযোগ নেইমারের। তবে শিরোপা জয়টাই তার আসল ধ্যানজ্ঞান, বলেছেন সেটিই।

‘আমরা বিশ্বকাপে পৌঁছেছি। এবার চ্যাম্পিয়ন হওয়ার পালা। বিশ্বকাপ আমার সবচেয়ে বড় স্বপ্ন। যখন থেকে আমি ফুটবল কী তা বুঝতে পেরেছি। এখন আরেকটি সুযোগ পাচ্ছি। তাই ট্রফি জয়টাই আশা করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ ২০২২নেইমারফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ কাতারফিফা বিশ্বকাপ ব্রাজিলমেসিসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT