চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনাকে ট্রফি দিয়ে দিতে বলছেন পেপে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপে রেফারিং নিয়ে অভিযোগের কমতি নেই। শেষ আটের ম্যাচের পর রেফারিকে একহাত নিয়েছিলেন লিওনেল মেসি। একদিন পর আবারও কাঠগড়ায় ম্যাচ পরিচালনাকারীরা। মরক্কোর কাছে স্বপ্নভঙ্গের রাতে পর্তুগালের অভিজ্ঞ তারকা পেপে ও ব্রুনো ফের্নান্দেস এনেছেন আরও বড় অভিযোগ। বাজে রেফারিং না করে সরাসরি আর্জেন্টিনার হাতে শিরোপা তুলে দিতে বলছেন তারা।

অভিযোগ এসেছে মূলত মরক্কো-পর্তুগাল ম্যাচ পরিচালনাকারীদের জাতিসত্তা নিয়ে। আর্জেন্টিনার রেফারি ফাকুন্ডো টেল্লো ছাড়াও শেষ ষোলোর ম্যাচটিতে দায়িত্বে থাকা সহকারী ও লাইন্সম্যানরাও মেসিদের স্বদেশি ছিলেন। সেখানেই আপত্তি তুললেন দুই পর্তুগিজ তারকার।

মরক্কোর কাছে ১-০ গোলে হারের পর পেপে বলেছেন, ‘গতকালের মেসির অভিযোগের পর, এটা একদমই অগ্রহণযোগ্য যে একজন আর্জেন্টাইন রেফারি বারবার আমাদের বিপক্ষে বাঁশি বাজিয়েছে। তিনি হয়তো প্ল্যান করেই এসেছেন, আর্জেন্টিনাকে কাপ জিতিয়ে দিতে। অপ্রত্যাশিতভাবে গোল হজম করেছি, কিন্তু এটা আমাকে বলতেই হবে, আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে। ওদের বিশ্বকাপটা দিয়ে দাও।’

রক্ষণের অভিজ্ঞ তারকা পেপের মতো সরাসরি অভিযোগ না করলেও ব্রুনোও আঙুল তুলেছেন রেফারির মান নিয়ে। অতিরিক্ত সময় কম পাওয়া এবং পেনাল্টি না দেয়া নিয়েও ব্রুনোর আক্ষেপ ঝরেছে।

‘দুর্ভাগ্যজনকভাবে কোনো পর্তুগিজ রেফারি ছিলেন না। প্রতিযোগিতায় এখনও টিকে রয়েছে, সেই দেশের রেফারিরা এখনও আছেন। এটা খুবই অবাক করেছে। শুধুমাত্র সেই কারণেই আমরা হারিনি। তাই এতে বেশি ঢুকতে চাই না। তবে বলতে চাই, দ্বিতীয়ার্ধে অন্তত ১৫ থেকে ২০ মিনিটের জন্য ম্যাচ থেমে ছিল।’

পেপের সঙ্গে একমত না হলেও ব্রুনোর কথায় কিছুটা একমত পোষণ করেছেন পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস। রেফারিং নিয়ে অভিযোগ থাকলেও রোনালদোদের বস মনে করেন এসব হারের কারণ নয়, ‘একটা দুটি ফাউল হয়ত তিনি দিতে পারতেন। সার্বিকভাবে আমি মনে করি না রেফারিংয়ের কারণে আমরা হেরেছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022পেপেফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ পর্তুগালফিফা বিশ্বকাপ মরক্কোব্রুনোসান্তোসসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুৎ নন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হওয়ার পথে আলমগীর

মে ২২, ২০২৬
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামির দোষ স্বীকার

মে ২২, ২০২৬

কিশোর-কিশোরীর মধ্যে যৌনসম্পর্ক আর ধর্ষণ নয়! নতুন আইন পাশ

মে ২২, ২০২৬

গার্দিওলার নামে স্ট্যান্ড ও ভাস্কর্য বানাবে ম্যানসিটি

মে ২২, ২০২৬

ম্যান্ডালোরিয়ান ও গ্রোগুর নতুন মিশন!

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT