চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইজারল্যান্ডকে বিধ্বস্ত করে কোয়ার্টারে মরক্কোর সামনে পর্তুগাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ পূর্বাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
মরক্কো ও পর্তুগাল ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। মহাতারকার জায়গায় কোচ ফের্নান্দো সান্তোস খেলিয়েছেন গনসালো রামোসকে। ২১ বর্ষী ফরোয়ার্ড কোচের আস্থা রেখেছেন, অভিষেকে করেছেন হ্যাটট্রিক। পর্তুগাল পেয়েছে ৬-১ গোলের বড় জয়। পৌঁছে গেছে কোয়ার্টারে। শেষ আটে তাদের সামনে মরক্কো।

লুসেইল স্টেডিয়ামে সুইসদের বিপক্ষে গোল উৎসবেই মেতে উঠেছিল পেপে-ব্রুনোদের দল। কাতার বিশ্বকাপ পেয়েছে প্রথম হ্যাটট্রিকের দেখা। ইউসেবিও’র পর নকআউট পর্বে পর্তুগালের হয়ে হ্যাটট্রিক পেয়েছেন গনসালো রামোস। উৎসবে যোগ দিয়ে ইতিহাস গড়েছেন পেপে, জাল খুঁজে পেয়েছেন গেরেইরো ও রাফায়েল লিয়াও।

আগের ম্যাচে আফ্রিকার ইতিহাসে চতুর্থ দেশ হিসেবে কোয়ার্টারের টিকিট কেটেছে মরক্কো। ১৯৯০ সালে প্রথম এই কীর্তি গড়েছিল ক্যামেরুন। ২০০২ সালে সেনেগাল ও ২০১০ সালে ঘানা শেষ আটের টিকিট কেটেছিল। কাতারে মরক্কো গড়েছে শক্তিশালী স্পেনকে টাইব্রেকারে রুখে দিয়ে। ১০ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় আল সুমামা স্টেডিয়ামে মরক্কো মুখোমুখি হবে পর্তুগাল।

Banglabid

কাতারের সবচেয়ে বড় স্টেডিয়ামে শুরু থেকেই সুইসদের উপর দাপট দেখায় পর্তুগাল। রোনালদোবিহীন দলের আক্রমণের দায়িত্ব কাঁধে নেন রামোস, বুঝতে দেয়নি সিআর সেভেনের অভাব।

ম্যাচের ১৭ মিনিটে অসাধারণ এক গোলে এগিয়ে দেন বিশ্বকাপে অভিষেক হওয়া গনসালো। থ্রো থেকে বল পেয়ে রামোসের দিকে পাস দেন ফেলিক্স। বল নিয়ে দূরহকোণ থেকে জোরাল শটে পর্তুগালের প্রথম গোলটি করেন তরুণ ফরোয়ার্ড। ৩৩ মিনিটে ইতিহাস গড়া গোলে ব্যবধান বাড়ান পেপে।

বিশ্বকাপের সবচেয়ে বয়সী ফুটবলারদের (৩৯ বছর ৩৮৩ দিন) একজন হিসেবে নকআউট পর্বে গোল করার অনন্য কীর্তি গড়লেন পেপে। সবচেয়ে বেশি বয়সে গোলের কীর্তি ক্যামেরুনের রজার মিলারের। ১৯৯৪ বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করেছেন তিনি। তালিকায় দ্বিতীয় স্থানে নাম উঠল পর্তুগাল রক্ষণ তারকার।

Reneta

প্রথমার্ধের শেষদিকে একটি নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় পর্তুগাল। সুইস গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি রামোস। তার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন সোমের।

বিরতির পর অবশ্য বেশি সময় নেননি হ্যাটট্রিক পূর্ণ করতে। ৫১ মিনিটের পর ম্যাচের ৬৭ মিনিটে জাল খুঁজে নেন রামোস। যেটি চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। অভিষেকে এই হ্যাটট্রিক রামোসকে বসিয়েছে কিংবদন্তি ইউসেবিওর পাশে।

দ্বিতীয় পর্তুগিজ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে হ্যাটট্রিক করলেন ২১ বর্ষী ফরোয়ার্ড। ১৯৬৬ আসরে কোয়ার্টারে উত্তর কোরিয়ার বিপক্ষে ৪ গোল করেছিলেন ইউসেবিও। মহাতারকার পাশে নাম লেখানো রামোসের ছিল পর্তুগাল জার্সিতে চতুর্থ ও বিশ্বকাপে অভিষেক ম্যাচ।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে রাফায়েল গেরেইরো গোলসংখ্যা বাড়িয়ে দেন পর্তুগালের। তিন মিনিট পর অর্থাৎ, ৫৮ মিনিটে ম্যানুয়েল আকানজি গোল করে স্কোরলাইন ৪-১ করেন।

ম্যাচের ৬৭ মিনিটে ৫-১ করে দেন রামোস। ম্যাচের ২০ মিনিটের মতো সময় বাকি থাকতে মাঠে নামেন রোনালদো। পর্তুগালের নিয়মিত অধিনায়ক নামেন হ্যাটট্রিক গড়া রামোসের জায়গাতেই। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে দৃষ্টিনন্দন শটে ব্যবধান ৬-১ করে সুইসদের স্বপ্নে শেষ পেরেকটি ঠুকে দেন রাফায়েল লিয়াও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022পেপেফিফা বিশ্বকাপ পর্তুগালফিফা বিশ্বকাপ মরক্কোরোনালদোলুসেইল স্টেডিয়ামসান্তোসসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে নেই রোনালদো

পরবর্তী

এক নজরে কোয়ার্টারের প্রতিপক্ষ, সময়-সূচি

পরবর্তী
ব্রাজিল ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক নজরে কোয়ার্টারের প্রতিপক্ষ, সময়-সূচি

বাংলাদেশের ফুটবল দল অনুশীলন করছে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মত শেষ আটে মরক্কো

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT