চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেন-মরক্কো: ইতিহাস কী বলছে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ন ০৬, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

১৯৬১ বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় প্রথম প্রতিদ্বন্দ্বিতা করে স্পেন ও মরক্কো। প্রথম দেখায় স্প্যানিয়ার্ডরা একমাত্র গোলের জয় পায়। ফিরতি ম্যাচে ৩-২ গোলে জিতেছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

পরে পেরিয়ে যায় ৫৭ বছর। দল দুটি হয়নি মুখোমুখি। ২০১৮ রাশিয়া আসরে ঘটে দীর্ঘ অপেক্ষার অবসান। গ্রুপপর্বের ম্যাচে স্পেনের ঘাম ছুটিয়ে দিয়েছিল মরক্কো। নির্ধারিত সময় শেষে ২-১ গোলে এগিয়ে থেকে জয়ের বেশ কাছেই ছিল। যোগ করা সময়ের প্রথম মিনিটে সমতাসূচক গোলে হার এড়ায় স্পেন।

অর্থাৎ, তিনবারের দেখায় স্পেন জিতেছে দুবার, একবার হয়েছে ড্র। ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে সাত নম্বরে স্পেন। মরক্কো আছে ২২তম স্থানে।

চার বছর পর আবারও বিশ্বমঞ্চে মুখোমুখি স্পেন-মরক্কো। শেষ ষোলোতে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় এডুকেশন সিটি স্টেডিয়াম খেলা।

কোচ লুইস এনরিকে একঝাঁক তরুণে দল গড়ে বিশ্বকাপে এসেছেন। গ্রুপপর্বের প্রথম খেলায় টিকিটাকার সঙ্গে গতির সংমিশ্রণে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। জার্মানির সঙ্গে পরের ম্যাচে ১-১ গোলে ড্র করে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে জাপানের কাছে ২-১ গোলে হেরে স্পেন খায় বড় ধাক্কা। কোস্টারিকার বিপক্ষে জার্মানি না জিতলে নকআউটের আগেই বাদ পড়ার শঙ্কাতেও পড়েছিল তারা। গ্রুপ রানার্সআপ হয়ে পরে অবশ্য ঠিকই দ্বিতীয় রাউন্ডে গেছে।

আফ্রিকা অঞ্চল থেকে শেষ ষোলোতে পৌঁছানো দুটি দলের একটি মরক্কো। গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে শুরু হয় তাদের বিশ্বকাপ অভিযান। সোনালী প্রজন্মের ফুটবলারদের নিয়ে আসা বেলজিয়ামকে ভাঙনের শব্দ শুনিয়ে ২-০ গোলে হারিয়ে ঘটায় অঘটন। ৩৬ বছর পর বিশ্বকাপ খেলতে আসা কানাডার বিপক্ষে ২-১ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠে যায় মরক্কো।

Reneta

অভিজ্ঞতা ও সামর্থ্যের বিচারে স্পেন এগিয়ে থাকবে। পাওয়ার ফুটবল দেখানো মরক্কো চাইবে অভিযান আরও সামনে নিতে। ইংল্যান্ডের কাছে হেরে শেষ ষোলো থেকে ছিটকে গেছে সেনেগাল। আফ্রিকার পতাকা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ওড়াতে মরিয়া থাকবে আশরাফ হাকিমির দল। যদিও জর্ডি আলবা, সার্জিও বুসকেটস, ফেররান তরেস, আলভারো মোরাতা, মার্কো আসেনসিওদের সঙ্গে পেরে ওঠা হবে কঠিন। গোলপোস্টের সামনে উনাই সিমন তো থাকছেনই।

Jui  Banner Campaign
ট্যাগ: এডুকেশন সিটি স্টেডিয়ামকাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ মরক্কোফিফা বিশ্বকাপ স্পেনলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

রশিদের ৭০০, প্রথম জয় আফগানিস্তানের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সহকর্মীদের প্রার্থনায় অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গাজার উদ্বাস্তু শিবিরের তাঁবুতে ইসরাইলের বিমান হামলা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জাতীয় সংসদে নবনির্বাচিত এমপি ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT