চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার দুর্দান্ত জাপানে ধরাশায়ী জার্মানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৯ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বল দখল, গোলে শট কিংবা পাসিং—জার্মানির বিপক্ষে প্রায় সব বিভাগে পিছিয়ে ছিল জাপান। কিন্তু কাজের কাজটা ঠিকই করেছেন জাপানিরা। কাতার বিশ্বকাপে ফেভারিট আর্জেন্টিনার পর অপেক্ষাকৃত কম শক্তির দলের কাছে হার মানল চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে নামার আগে বিশ্বকাপে আর মুখোমুখি হয়নি জার্মানি। জমজমাট লড়াইয়ে ৩৩ মিনিটে পেনাল্টিতে দলকে এগিয়ে নেন গুনডোয়ান। দ্বিতীয়ার্ধে আট মিনিটের ব্যবধানে রিতসু দোয়ানের পর গোল করেন তাকুমা আসানো। গত বিশ্বকাপে এশিয়ার আরেক দল সাউথ কোরিয়ার কাছে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল জার্মানি।

এশিয়ার দেশ জাপানের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরুর আগে সতর্ক ছিলেন জার্মানরা। কথা বলতে না পারায় মুখে হাত রেখে ফটোশেসন করে হান্স ফ্লিকের শিষ্যরা। পুরো খেলায় দাপট দেখানো জার্মানি দখলে রাখে ৭৩ শতাংশ বল। গোলমুখে নেওয়া ১৯টি শটের ৯টি থাকে লক্ষ্যে। বিপরীতে আটটি শটের চারটি লক্ষ্যে রেখে দুটি গোল আদায় করে জাপান।

বুধবার ম্যাচ শুরুতেই চোখ ধাঁধিয়ে দেয় জাপান। ৮ মিনিটে ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করে। কিন্তু অফসাইডের বাঁশি বাজায় সেবার আর এগিয়ে যাওয়া হয়নি জাপানের। বরং ৩২ মিনিটে জাপানের গোলরক্ষক বক্সের ভিতরে অবৈধ ভাবে জার্মান ফুটবলারকে আটকান। পেনাল্টিতে দলকে এগিয়ে নিতে ভুল করেননি ইলকাই গুনডোয়ান।

প্রথমার্ধে আরেকবার এগিয়ে যেতে পারত জার্মানি, তবে অফসাইডের গেরোতে সেবার কপাল খোলেনি। দ্বিতীয়ার্ধে এগিয়ে থেকে দাপট চালায় জামাল মুসিয়ালারা। তবে প্রতি আক্রমণে ৭৫ মিনিটে দলকে সমতায় ফেরান ফরোয়ার্ড রিতসু। আট মিনিটের ব্যবধানে জার্মানদের স্তব্ধ করে দেন আসানো। এরপর আরও কিছু আক্রমণ প্রতি আক্রমণ হলেও জালে বল জড়াতে পারেনি কোনো দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফিফাফিফা বিশ্বকাপ জাপানফিফা বিশ্বকাপ জার্মানিমুসিয়ালাসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

আনসার-ভিডিপির হাত ধরেই প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
ছবি: ডা. অভিজিত শর্ম্মা (প্রতিনিধি)।

ওএসডি হয়েছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন

মে ২০, ২০২৬

ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করতে যাচ্ছে ইরান

মে ২০, ২০২৬

ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে বড় চমক: আরাঘচি

মে ২০, ২০২৬

দেশের কিছু অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT