চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের পতাকা বিকৃতি করার জন্য যুক্তরাষ্ট্রের ক্ষমা প্রার্থনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইরানের পতাকাকে ‘বিকৃতভাবে’ উপস্থাপন করে তোপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন। এ ঘটনায় খেলোয়াড় ও স্টাফদের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্র ফুটবল দলের কোচ গ্রেগ বেরহাল্টার।

‘মাঝে মাঝে কিছু বিষয় থাকে যা নিয়ন্ত্রণের বাইরে থাকে’ জানিয়ে বেরহাল্টার বলেছেন, ‘আমরা বাইরের এসব বিষয় নিয়ে ভাবছি না। আমরা যেটা করতে পারি, খেলোয়াড় ও স্টাফের পক্ষে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ। কিন্তু এটা এমন কিছু নয় যাদের সঙ্গে আমরা যুক্ত।’

মঙ্গলবার আল সুমামা স্টেডিয়ামে বি গ্রুপের ম্যাচে ইরানের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে নামার আগে পতাকা বিকৃতির ঘটনায় উত্তপ্ত হয়ে আছে দুই দেশ। যদিও বিকৃত পতাকার স্থানে পরে মূল পতাকা ব্যবহার করেছে মার্কিন ফেডারেশন।

পতাকা বিকৃতির বিষয়টি সামনে এনে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ‘মার্কিন ফুটবল ফেডারেশনের ইনস্টাগ্রাম পেজ ইরানের পতাকা থেকে আল্লাহর প্রতীক সরিয়ে দিয়েছে। এটি একটি অপেশাদার কাজ। ইরান ফুটবল ফেডারেশন মার্কিন ফেডারেশনের কাছে একটি গুরুতর সতর্কতা জারি করার দাবিতে ফিফাকে ই-মেইল পাঠিয়েছে।’

মার্কিন সকারের একজন মুখপাত্র পরে বলেছিলেন, ‘পোস্টগুলো সরিয়ে দেয়া হয়েছে এবং ইরানের প্রকৃত পতাকা ব্যবহার তা প্রতিস্থাপিত হয়েছে। একইসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখনও ইরানের নারীদের সমর্থন করি।’

বর্তমানে ইরানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ চলছে। গত সেপ্টেম্বর মাসে ২২ বর্ষী মাশা আমিনির নৈতিক পুলিশের মৃত্যুর কারণে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিদেশি প্রতিপক্ষকে বিক্ষোভে মদদ দেয়ার জন্য ইরান অভিযুক্ত করে আসছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল সুমামা স্টেডিয়ামকাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ ইরানমাশা আমিনিসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT