চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষোলোয় নেদারল্যান্ডসের সামনে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডের মুখোমুখি সেনেগাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সুযোগ ছিল ‘বি’ গ্রুপের চারটি দলের সামনেই। এগিয়ে থাকা ইংল্যান্ড জিতেছে বাজি। গ্রুপ চ্যাম্পিয়ন ইংলিশদের সঙ্গী হয়ে নকআউটে গেছে যুক্তরাষ্ট্রও। শেষ ষোলোতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে মার্কিনীরা। গ্রুপ রানার্সআপ সেনেগালের বিপক্ষে লড়বে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড।

বুধবার গ্রুপপর্বের শেষ রাউন্ডে ইরানের বিপক্ষে নেমেছিল যুক্তরাষ্ট্র, জয় তুলেছে ১-০ ব্যবধানে। অন্য ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলসের বিপক্ষে প্রত্যাশিত ফল পেয়েছে ইংল্যান্ড, জিতেছে ৩-০ গোলের বড় ব্যবধানে।

গ্রুপ ‘বি’র শীর্ষে থেকে পরের রাউন্ডে যাওয়া আসরের অন্যতম ফেভারিট ইংল্যান্ডের ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে পয়েন্ট ৭। ৫ ডিসেম্বর বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় সেনেগালের বিপক্ষে নামবেন হ্যারি কেনরা। সেখানে ৫ পয়েন্ট তুলে রানার্সআপ হওয়া যুক্তরাষ্ট্র ৩ ডিসেম্বর রাত ৯টায় মোকাবেলা করবে ডাচদের।

Banglabid

মঙ্গলবার আহমাদ বিন আলী স্টেডিয়ামে ফেভারিটের মতোই খেলেছে ইংল্যান্ড। বড় জয় তোলার রাতে জোড়া গোল পেয়েছেন মার্কাস র‌্যাশফোর্ড, অপর গোলটি তারকা স্ট্রাইকার ফিল ফোডেনের।

বল দখল, আক্রমণ, গোলে শটসহ সব বিভাগে একক দাপট দেখায় ইংলিশরা। সময় গড়ানোর সঙ্গে মাঠে আধিপত্যও বাড়ায়। বিরতির পর ভাঙে ডেডলক। প্রায় ২০ গজ দূর থেকে খেলার ৫০ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে প্রথম গোলটি করেন র‌্যাশফোর্ড। আসরে তরুণ তারকার যেটি দ্বিতীয় গোল, জাতীয় দলে প্রথমবার জোড়া গোল করে সংখ্যাটা তিনে নিতে তিনি সময় নেন আর ১৮ মিনিট।

ওয়েলস পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ওঠার আগেই আরেকবার বল জালে ঠুকে দেয় সাউথগেটের শিষ্যরা। ৫১ মিনিটে কেনের ডান দিক থেকে ক্রস বাড়ানো বলে জোরাল শটে লক্ষ্যভেদ করেন ফোডেন। ৬৮ মিনিটে দ্বিতীয়বার বল জালে জড়ান র‌্যাশফোর্ড। তাতে বড় জয়ে বেলের ওয়েলসকে বিদায় করে ইংল্যান্ড।

Reneta

একই সময়ে শুরু হওয়া গ্রুপের অন্য খেলায় আল সুমামা স্টেডিয়ামে ইরানকে কাঁদিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এশিয়ার দেশটির যেখানে এক পয়েন্ট প্রয়োজন ছিল, সেখানে মার্কিনীদের দরকার ছিল জয়। বাজিটা শেষ পর্যন্ত জিতে নেয় গ্রেগ বেরহাল্টারের শিষ্যরা। ইংল্যান্ডের সঙ্গী হয়ে নিশ্চিত করে দ্বিতীয় রাউন্ডের টিকিট।

জিততেই হবে— এমন সমীকরণের ম্যাচে পুরোটা সময় দাপট দেখায় যুক্তরাষ্ট্র। আক্রমণের পসরা সাজিয়ে বসলেও গোলের দেখা মিলছিল না। মরিয়া চেষ্টা চালানো যুক্তরাষ্ট্রের ডেডলক ভাঙে ৩৮ মিনিটে। সার্জিনোর হেডে বাড়ানো বল দারুণ দক্ষতায় জালে জড়িয়ে দেন পুলিসিচ।

দ্বিতীয়ার্ধে খোলসবন্দি থাকা ইরান চেষ্টা চালালেও ফল নিজেদের পক্ষে আনতে পারেনি। ৩ ম্যাচে এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে কাতার ছাড়তে হচ্ছে কার্লোস কুইরোজের শিষ্যদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল সুমামা স্টেডিয়ামকাতার বিশ্বকাপ-2022কুইরোজপুলিসিচফিফা বিশ্বকাপ ইরানফিফা বিশ্বকাপ ইংল্যান্ডফিফা বিশ্বকাপ সেনেগালসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT