চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলভেজের কাছে ‘মেসি মানেই আর্জেন্টিনা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ন ০৬, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনায় দুজনে একইসঙ্গে খেলেছেন দীর্ঘসময়, একে অপরের শক্তি ও সামর্থ্যের জায়গাটা ভালোই জানেন তারা। দানি আলভেজ যখন বছরের পর বছর সামলেছেন রক্ষণ, তখন আক্রমণে মেসি দেখিয়েছেন একের পর এক ঝলক।

স্প্যানিশ ক্লাবটির স্বর্ণযুগের দুই সারথির ভূমিকা এখন ভিন্ন পরিবেশে। মেসি পিএসজির হয়ে মাতাচ্ছেন মাঠ। আর চলতি বছর বার্সা ছেড়ে মেক্সিকোর ক্লাব ইউনিভার্সিটি ন্যাসিওনালে যোগ দিয়েছেন আলভেজ।

ব্রাজিল-আর্জেন্টিনা যতবার মুখোমুখি হয়েছে, ততবারই দুজন হয়েছেন শক্ত প্রতিদ্বন্দ্বী। ক্লাবে সতীর্থ ছিলেন বটে, জাতীয় দলের জার্সিতে কখনোই একে অপরকে দিতে চাননি ছাড়। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সঙ্গে আর্জেন্টাইন স্ট্রাইকারের লড়াইটা ছড়িয়েছে মুগ্ধতাও।

তবে মাঠের বাইরে মেসি-আলভেজের সুসম্পর্কটা এখনও অটুট। কাতার বিশ্বকাপে নিজ নিজ দেশকে জেতাতে রাখছেন ভূমিকা। সেই পথে এগিয়ে দুজনের দলই এখন কোয়ার্টার ফাইনালে নামার অপেক্ষায়।

৩৯ বর্ষী আলভেজ এখনও ব্রাজিল স্কোয়াডে অপরিহার্য। আর মেসি তো দেখিয়ে চলেছেন পায়ের জাদুই। দুজনের দেখা হতে পারে সেমিফাইনালে, যদি কোয়ার্টারে ঠিকঠাক সব ঘটে। সেখানে কে হাসবে শেষ হাসি, তা বলে দেবে সময়। তার আগে এলএম টেনের পারফরম্যান্স যে আলভেজকে মুগ্ধ করে চলেছে, সেলেসাও তারকা সেটি বলে দিলেন পরিষ্কার।

‘মেসি মানেই এখন আর্জেন্টিনা। সবকিছু তার মধ্য দিয়েই হচ্ছে। তার পায়ে নির্ভর করেই যেন সব চলছে। আমি বিশ্বাস করি, সে অবিশ্বাস্য মুহূর্ত পার করছে। নিঃসন্দেহে এই টুর্নামেন্ট বিবেচনায় সেরা খেলোয়াড়দের একজন।’

Reneta

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। শেষ আটের লড়াইয়ে জিতলে সেমিতে দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ। এমন সম্ভাবনা নিয়ে আলভেজের অবস্থানও জানা গেল।

‘আমরা এখানে প্রতিপক্ষকে বেছে নিতে আসিনি। যারাই প্রতিপক্ষ হোক না কেনো, লড়াইয়ে সক্ষম হওয়ার জন্য আমাদের যে সামর্থ্য আছে তা করে দেখাব।’

‘আমরা কোয়ার্টার ফাইনালে খেলার আগে সেমিফাইনালের কথা ভাবতে পারি না। আমাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার প্রতি শ্রদ্ধা রেখে এই ম্যাচে মনোযোগ দিতে হবে। ক্রোয়েশিয়ার অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তারা আমাদের ১১০ ভাগ মনোযোগ আকর্ষণের প্রাপ্য দল।’

Jui  Banner Campaign
ট্যাগ: আলভেজকাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ব্রাজিলমেসিসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওজন কমাতে চীনের তরুণ প্রজন্ম খাচ্ছে প্লাস্টিক!

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

হোপের ৭৫, চারে চার উইন্ডিজের

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানের শুরুতে দেশে আবারও ভূমিকম্প

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

এশিয়ান কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভ কামনা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT