চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলজিয়ামের সোনালী প্রজন্ম শেষ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপে খারাপ পারফর্মের অনেক আগে থেকেই চলছে আলোচনাটা, তবে কি শেষের পথে বেলজিয়ামের ‘সোনালী প্রজন্ম’? উত্তরে ‘হ্যাঁ’ বলতে খাতা-কলমের হিসেব কষতে হবে না। নেহাত মনগড়া কথা নয়, তারকাবহুল দলটির শেষ দেখে ফেলেছেন রেড ডেভিলদের মিডফিল্ড সামলানো তারকা কেভিন ডি ব্রুইন। শূন্য থেকে যে রাজকীয় উত্থান, তা যেন শূন্যেই মিলিয়ে যাচ্ছে। রেখে যাচ্ছে সাফল্য, থাকছে বিশ্বকাপ তুলে ধরতে না পারার বড় আক্ষেপ।

কাতার বিশ্বকাপেও কি দেখা যাবে সোনালী প্রজন্মের বেলজিয়ামকে, এমন প্রশ্নে আগেই ব্রুইনা বলেছিলেন, ‘কোনো সুযোগ নাই।’ ইউরোপ কাঁপানো তারকা নিজেদের ‘বৃদ্ধ’ উপমা দিয়ে বলেছেন, ‘অনেক বয়স হয়ে গেছে আমাদের। ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের সর্বোচ্চ সুযোগ ছিল ২০১৮ সালের বিশ্বকাপে। আমাদের একটি ভালো দল ছিল, কিন্তু এখনকারটা বার্ধক্য।’

রবের্তো মার্টিনেজের দলের রক্ষণ সামলানো জ্যান ভেরটনঘেনও বলেছেন একই সুরে। কাতার বিশ্বকাপে বাজে শুরুর পর মরক্কোর বিপক্ষে ২-০ গোলে হারের কারণ জানাতে গিয়ে বলেছেন, ‘আমরা খুব বাজে ডিফেন্সও করেছি, খুব বৃদ্ধ তাই না?’ বুড়িয়ে যাওয়া কোর্ত্তয়া, হ্যাজার্ড, ডি ব্রুইন, লুকাকুরা সেখানে সফল হবেন, এমন বাজি লাগার মানুষ নেহায়েতই অল্প।

বিংশ শতাব্দি তো আছেই, একবিংশ শতাব্দির শুরুর দিকেও পুরোনো ধারার ফুটবলে ধুঁকছিল বেলজিয়াম। চিরাচরিত আলসেমি আর জড়তাপূর্ণ ফুটবলে বিশ্ব তো দূরের, ইউরোপেও ছিল ছন্নছাড়া। শূন্য থেকে সেই দলটিকে শীর্ষে তুলে দিয়েছেন দলটির তৎকালীন টেকনিক্যাল ডিরেক্টর মিশেল স্যাবলন। খেলোয়াড়দের উন্নতির পাশাপাশি ফুটবল সিস্টেমে আনলেন আমূল বদল। শুরু হল বেলজিয়াম ফুটবলের সোনালী প্রজন্ম।

ইউরোপজুড়ে বিভিন্ন ক্লাবে খেলা তারকা খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি ফিফা র‌্যাংঙ্কিংয়ে শীর্ষে উঠল। ক্লাব ফুটবল কিংবা জাতীয় দলের হয়েও দাপিয়ে বেড়াল। কিন্তু বিশ্বকাপের শিরোপা জেতা হল না। সবশেষ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে সেমিতে সোনালী ট্রফি ছোঁয়ার স্বপ্নভঙ্গ হয় বেলজিয়ামের সোনালী প্রজন্মের। নতুন ধারার ফুটবলে আসার পর এটিই তাদের সর্বোচ্চ বিশ্বকাপ সাফল্য।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বেই ধুঁকছে বেলজিয়াম। চোটাক্রান্ত লুকাকু, হ্যাজার্ডসহ ব্রুইন, কোর্ত্তোয়ারাও আছে শেষের পথে। ত্রিশে পা দেওয়া এসব তারকা নিয়ে গড়া দলটি ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ এফের তালিকায় আছেন তিন নম্বর অবস্থানে। শেষ ম্যাচে গত বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়াকে হারাতে না পারলে গ্রুপ পর্বেই থামতে পারে বিশ্বকাপ যাত্রা। পুরোনো সোনালী প্রজন্ম তো শেষের পথে অথবা শেষ, থোরগান-ইউরি-জেরেমিদের নিয়ে আরেক সোনালী প্রজন্মের আশা দেখতে পারে বেলজিয়াম!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022কোর্ত্তোয়াফিফা বিশ্বকাপ ক্রোয়েশিয়াফিফা বিশ্বকাপ বেলজিয়ামসেমিলিড ফিফা বিশ্বকাপহ্যাজার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT