চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার মতো অফসাইড গেরোতে পড়েছিল যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘গোল হয়েও হইল না গোল’— বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষ হইয়াও হইল না শেষ’ কথাটির সঙ্গে বেশ মেলানো যায়। সৌদি আরবের বিপক্ষে লৌতারো মার্তিনেজ ও লিওনেল মেসি জ্বলন্ত প্রমাণ। লুসেইল স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ভুগিয়েছে অফসাইড গেরো। তিনটি গোল বাতিল হয়েছে। শেষপর্যন্ত যা গড়ে দিয়েছে জয়-পরাজয়ের ব্যবধান।

লৌতারোর দুটি ও মেসির একটি অর্থাৎ, মোট তিনটি গোল বাতিল হয়েছে আর্জেন্টিনার। মেসিরা প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছে ২-১ ব্যবধানে। দশম মিনিটে পেনাল্টিতে মেসি এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধের দুটি গোলে জয় আনে সৌদি। শেষঅবধি লিওনেল স্কালোনির ডাগ আউটে অফসাইডগুলোই আক্ষেপ হয়ে থাকবে, ‘ইশ্, তিনটির মাঝে দুটি গোলও যদি হত!’

ফুটবলে অফসাইডের ঘটনায় ভোগা বেশ পুরনো ঘটনা। বিশ্বকাপের মতো আসরেও আছে গোল বাতিলের ভুরিভুরি রেকর্ড। তালিকা ঘাঁটলে দেখা যাচ্ছে, অফসাইডের গেরোতে সবচেয়ে বেশিবার পড়েছে ইংল্যান্ড। ক’বার জানেন? ১৯৮২ বিশ্বকাপে কুয়েতের জালমুখে ২০ বার দৌড়েও তারা বাড়াতে পারেনি স্কোরলাইন। ম্যাচটি শেষ পর্যন্ত কোনোমতে ১-০ গোলে জিতেছিল ইংলিশরা।

তালিকায় দুই নম্বরে থাকা দুর্ভাগা দলটির নাম চেকোস্লোভাকিয়া। ১৯৮২ বিশ্বকাপেই দ্বিতীয়বার কুয়েতের সঙ্গে তিক্ত সমস্যাটিতে পড়েছিল তারা। সংখ্যাটি নেহাত কম নয়, ১৮ বার। পরের স্থানটিও ইংল্যান্ডের। ১৯৬৬ সালে ফ্রান্সের জালে ১৬ বার বল জড়াতে গিয়ে বা জড়িয়ে রেফারির বাঁশি শুনে থেমে যেতে হয়েছে তাদের, জালে বল জড়ালেও গোলের বাঁশি বাজাননি রেফারি।

১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার ভাগ্য খুলে দিয়েছিল অফসাইডের গেরো। ১৬ বার ইতালির আক্রমণ ধসিয়ে দিয়েছিল অফসাইড। ১৯৮৬ সালে আলজেরিয়ার বিপক্ষে স্পেনের ছিল ১৫টি অফসাইড। ১৯৮৬ সালে বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সের ১৪টি, স্কটল্যান্ডের বিপক্ষে নেদার‌ল্যান্ডসের ১৩টি করে গোল বাতিল বা আক্রমণ থামিয়ে দেয়ার রেকর্ড আছে।

কাতার মহাযজ্ঞে অন্যতম ফেভারিট হয়ে আসা আর্জেন্টিনাও সেই অফসাইডের গেরোতে পড়েছে, তাদের বিপক্ষে ১০ বার অফসাইডের বাঁশি বেজেছে লুসেইলে, যার ৩ বার বল জালে জড়ানোর পর। সংখ্যায় রেকর্ড না হলেও এদিনের বাঁশির হুইসেল মেসি-ডি মারিয়াদের কানে হতাশার সুর শোনাবে অনেকদিনই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ সৌদি আরবমার্তিনেজমেসিলুসেইল স্টেডিয়ামসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুরুষ খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে আহত নারী রেফারি

জুলাই ২৬, ২০২৬

‘মান সনদ’ না থাকায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

জুলাই ২৬, ২০২৬
আরও এক মাস থাকবার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

আরও এক মাস থাকার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

জুলাই ২৬, ২০২৬

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দুর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT