চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া: ইতিহাস কী বলছে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

শিরোপার প্রত্যাশা নিয়ে কাতারে আসা আর্জেন্টিনা র‍্যাঙ্কিংয়ের ৪৮ ধাপ পিছিয়ে থাকা সৌদি আরবের কাছে হেরে শুরুটা করেছিল দুঃস্বপ্নের মতো। পরে টানা দুই জয়ে শেষপর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় পৌঁছে গেছে আলবিসেলেস্তেরা।

তবে পা মাটিতেই রাখছে মেসির দল। নকআউটের প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে নিয়ে সমীহই ঝরেছে কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে। বিশ্বমঞ্চে সব দলকেই যে সমান গুরুত্ব দিতে হবে, সেটা দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে আর ভালো কেইবা বুঝেছে!

কাগজে-কলমের হিসেবে অবশ্য আকাশী-নীলরা অনেকটাই এগিয়ে। ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে তিনে আছে আর্জেন্টিনা। ৩৮তম স্থানে অস্ট্রেলিয়া। মুখোমুখি লড়াইয়ের ইতিহাস আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। ৭ বারের দেখায় তারা জিতেছে ৫ বার, একবার অস্ট্রেলিয়া। একটি ম্যাচ হয়েছিল ড্র।

বিশ্বকাপের ইতিহাসে এখনও দুদল মুখোমুখি হয়নি। ১৯৯৪ বিশ্বকাপের বাছাইপর্বে প্লে-অফ ম্যাচে অবশ্য লড়েছিল। প্রথম লেগের খেলাটি ১-১ গোলে ড্র হয়। ফিরতি লেগে ২-১ গোলে জিতে মূলপর্বের টিকিট কেটেছিল ডিয়েগো ম্যারাডোনার দল।

সামর্থ্য ও বাস্তবতার নিরিখে মেসি-ডি মারিয়াদের হারানোর সম্ভাবনা অজিদের কমই বলা চলে। ফ্রান্সের বিপক্ষে বড় ব্যবধানে হেরে আসর শুরু করলেও তিউনিশিয়া ও শক্তিশালী ডেনমার্ককে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে আসা দলটিকে হেয় করার অবকাশও নেই।

আর্জেন্টিনাকে হারাতে সুদূর অতীত থেকে অনুপ্রাণিত হতে পারে অস্ট্রেলিয়া। ১৯৮৮ সালে তখনকার বিশ্বচ্যাম্পিয়নদের ৪-১ গোলে উড়িয়ে দিয়ে অজিরা বিস্ময় জাগিয়েছিল। সেটাই ছিল দুদলের প্রথম আন্তর্জাতিক দেখা। ৩২ বছর আগের সেই মধুর স্মৃতি কাতারে ফিরিয়ে আনার চেষ্টা করবে দলটি!

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ডি মারিয়াফিফা বিশ্বকাপ অস্ট্রেলিয়াফিফা বিশ্বকাপ আর্জেন্টিনামেসিম্যারাডোনালিড ফিফা বিশ্বকাপস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ’

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু, লাগবে না স্টল ভাড়া

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ার ঘোষণা তথ্যমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জনদুর্ভোগ সহ্য নয়, ভিভিআইপি মুভমেন্টে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সড়ক অবরোধ ও মব কালচার সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT