চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা সবসময় চ্যাম্পিয়ন হতে চায়: আলভারেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ২৬, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কাতারে ছিল আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ খরা ঘোচানোর অভিযান। এবার আলবিসেলেস্তে দল নামছে শিরোপা ধরে রাখার মিশনে। সেই লক্ষ্য পূরণ করে টানা দ্বিতীয়বার ট্রফি উঁচিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাতে চান দলটির ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। তার মতে, আর্জেন্টিনা সবসমই চায় চ্যাম্পিয়ন হতে।

২০২২ কাতার বিশ্বকাপে জুলিয়ান আলভারেজ ছিলেন দলের সঙ্গে প্রথম সারির বিকল্প হিসেবে। ২০২১ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা লৌতারো মার্টিনেজের পেছনে ছিলেন তৎকালীন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড। সুযোগ না পাওয়া পর্যন্ত বেঞ্চে থাকতে হয়েছে তাকে।

সৌদি আরবের কাছে হার ও মেক্সিকোর বিপক্ষে জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন আলভারেজ। পোল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে শুরুর একাদশে জায়গা পান তিনি। রিভার প্লেট অ্যাকাডেমি থেকে উঠে আসা আলভারেজ ওই ম্যাচে দ্বিতীয় ও শেষ গোল করেন। তারপর আর পেছনে তাকাতে হয়নি। ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন।

ম্যানসিটির পর অ্যাটলেটিকো মাদ্রিদে খেলছেন আলভারেজ। ইউরোপে নিজেকে প্রমাণ করেছেন। জিতেছেন জেতার মতো সবকিছুই। কনমেবল কোপা লিবার্তাদোরেস, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা আমেরিকায় ট্রফি হাতে নিয়েছেন। লাতিন আমেরিকান বাছাইয়ে উচ্চমানের পারফরম্যান্স দেখিয়ে ২৬ বর্ষী ফরোয়ার্ড এখন আর্জেন্টিনার প্রতিষ্ঠিত প্রথম একাদশের খেলোয়াড়। সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়া, আক্রমণাত্মক প্রেসিং ও মারাত্মক ফিনিশিংয়ে আসন্ন বিশ্বকাপেও দ্যুতি ছড়াতে প্রস্তুত।

২০২২ বিশ্বকাপে চার গোল করেছিলেন আলভারেজ। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে জোড়া গোল করা এই ফরোয়ার্ড এই বছরের বিশ্বকাপেও আন্তর্জাতিক সাফল্যের স্বপ্ন দেখছেন। জে গ্রুপে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের সঙ্গে খেলবে বিশ্বজয়ী দলটি।

Reneta

বিশ্বকাপে আর্জেন্টিনার লক্ষ্য কী জানিয়ে ৯ নম্বর জার্সিধারী আলভারেজ ফিফার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘একজন আর্জেন্টাইন হিসেবে উত্তেজনা সবসময় থাকে এবং আমরা সবসময় চ্যাম্পিয়ন হতে চাই। এবারও তার ব্যতিক্রম হওয়ার কোন কারণ নেই। আমরা ফাইনালে যেতে চাই। জানি এটা সহজ হবে না, আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে এবং জয়-পরাজয় সামান্য ব্যবধানে নির্ধারণ হতে পারে। কিন্তু আমরা যতটা সম্ভব ভালোভাবে প্রস্তুত থাকব এবং ধাপে ধাপে এগোব।’

‘বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এই বিশ্বকাপে যাওয়া এক কথায় অসাধারণ। আমি অনেক গর্বিত। অবশ্যই আমরা ট্রফি নিজেদের কাছে রাখতে চাই এবং আমাদের দেশের মানুষদেরকে আবার আনন্দে ভাসাতে চাই।’

বিশ্বকাপে টানা শিরোপা জিতেছে মাত্র দুটি দেশ। ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এবং ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল। গতবার ফ্রান্স ফাইনালে উঠে তৃতীয় দল হিসেবে সেই কীর্তি গড়ার খুব কাছে ছিল, কিন্তু আর্জেন্টিনা তাদের আক্ষেপে ভাসায়। এবার তারা সেই সাফল্য পেতে চায়।

টানা দুইবার চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা কি সর্বকালের সেরা জাতীয় দলে পরিণত হবে কি না প্রশ্নে আলভারেজ বলেছেন, ‘আমরা যদি বিশ্বকাপ ট্রফি রেখে দিতে পারি, তাহলে সেটা ইতিহাস হবে কারণ আমরা টানা দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন হবো, পাশাপাশি দুটি কোপা আমেরিকা বিজয়ী। গত কয়েক বছর আমাদের দেশের জন্য একটি স্বর্ণযুগ ছিল, তাই আমরা এই অসাধারণ মুহূর্তগুলো আবারও ফেরাতে চাই, যেগুলো আমাদের সবাইকে আনন্দিত করে।’

লিওনেল মেসি বিশ্বকাপ খেলার ব্যাপারে নিশ্চয়তা না দিলেও আলোচনায় আছে তাকে রেখেই দল দেয়া হবে। ধারণা করা হচ্ছে, এটাই তার শেষ বিশ্বকাপ হবে। গতবারের মতো এবারও তার পায়ের জাদু অব্যাহত থাকবে আশা আলভারেজের। দলে এলএমটেনের প্রভাব নিয়ে তার কথা, ‘আমরা ভালোভাবেই জানি বয়সের কারণে এটা তার শেষ বিশ্বকাপ হতে পারে। কিন্তু দিন শেষে সিদ্ধান্তটা তার। এটা নিঃসন্দেহে একটি বিশেষ বিশ্বকাপ হবে, শুধু আমাদের, তার সতীর্থ ও আর্জেন্টাইন জনগণের জন্য নয়, যারা তার খেলা দেখে, অনুসরণ করে এবং তাকে সর্বকালের সেরা মানে, তাদের সবার জন্য বিশেষ। কোন সন্দেহ নেই যে তিনি বিশ্বজুড়ে বিশাল প্রভাব তৈরি করেছেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাআলভারেজফিফাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT