চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে কাতারে শ্রমিক উচ্ছেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জন্য প্রস্তুত ফ্ল্যাগ ও আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিবাসী শ্রমিক নিয়ে কাতারের বিরুদ্ধে আগে থেকেই নানান অভিযোগ। ফিফা ফুটবল বিশ্বকাপে দর্শকদের আবাসন সুবিধা দিতে নতুন আরেক বিতর্কে জড়াল আয়োজক দেশটি। মহাযজ্ঞের সাক্ষী হতে দেশটিতে ঢল নামবে ফুটবলপ্রেমীদের। তাদের আবাসনের জন্য জোর করে দোহা থেকে সরিয়ে নেয়া হচ্ছে অভিবাসী শ্রমিকদের।

আয়োজক দেশটি অভিবাসী শ্রমিকদের উচ্ছেদ করতে রীতিমত জোর খাটাচ্ছে। উচ্ছেদ হওয়া ১২টি বিল্ডিংয়ের বাসিন্দাদের দাবি, বিনা নোটিশে কয়েকঘণ্টার মধ্যে রুমে তালা দিয়ে তাদের বের হয়ে যেতে বলা হয়েছে। উচ্ছেদ হওয়াদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও আফ্রিকান শ্রমিক বেশি।

ফুটবল উপভোগ করতে আসতে থাকা দর্শক-সমর্থকদের কথা মাথায় রেখে এ উচ্ছেদ অভিযান চালিয়েছে কাতার, এমন ধারণা করা হচ্ছে। রাজধানী দোহায় ডজনের বেশি বাড়ি খালি করে ফেলেছে কর্তৃপক্ষ। শ্রমিকরা তাই নতুন আবাস খুঁজতে মরিয়া হয়ে পড়েছেন, কেউ কেউ ফুটপাতেও আশ্রয় খুঁজছেন। অমানবিক এ ঘটনা নিয়ে অভিযোগের অন্ত নেই তাদের।

Banglabid

ইউনুস নামের বাংলাদেশি এক ড্রাইভার আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, দোহার আল মানসুরা এলাকা থেকে তাকে এ নিয়ে তিনবার উচ্ছেদ করা হল। শেষ তিন রাত নিজের গাড়িতেই কাটিয়েছেন।

‘প্রথম রাতে খুব গোলমাল হচ্ছিল। যাওয়ার কোনো জায়গাও নেই। বর্তমানে ট্রাকটি আমার জীবন হয়ে উঠেছে। যতক্ষণ না কোথাও যেতে পারছি— গাড়িটি রাখতে পারছি, ততক্ষণ এটা ছাড়ছি না।’

কাতার বিশ্বকাপ স্বত্ব পাওয়ার পর থেকেই সমকামী, কড়া আইন ও শ্রমিক ইস্যু নিয়ে নেতিবাচক আলোচনায় ছিল। দেশটিতে কাজ করা শ্রমিকদের সঙ্গে অসদাচরণ, বেতন বৈষম্য, উপহাস এবং কাজ করতে যাওয়া শ্রমিকদের ক্ষতিপূরণ নিয়েও বাজে রেকর্ড আছে তেল নির্ভর দেশটির। আসছে ২০ নভেম্বর বৈশ্বিক আসর গড়ানোর আগে এসব ইস্যুতে আলোচনা-সমালোচনার শেষ নেই।

Reneta

যদিও কাতারি কর্তৃপক্ষ উচ্ছেদের বিষয়টি অস্বীকার করছে। তারা বলছে, ভবনগুলো বসবাসের অনুপযোগী বলেই উচ্ছেদ করা হয়েছে। নির্ধারিত সময়ে নোটিশ দেয়ার কথাও বলছে কর্তৃপক্ষ। অভিবাসী শ্রমিকের বিকল্প এবং নিরাপদ আবাসনের ব্যবস্থার কথা জানাচ্ছে তারা।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা অবশ্য এবিষয়ে কথা বলতে রাজি হয়নি। কাতারের বিশ্বকাপ আয়োজকরা সরকারকে তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানাচ্ছে একটি মাধ্যম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতারফিফাফিফা বিশ্বকাপ-২০২২বাংলাদেশলিড স্পোর্টসশ্রমিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজনীতিতে আসার ইঙ্গিত কঙ্গনার

পরবর্তী

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা

পরবর্তী
মাসুদ পারভেজ সোহেল রানা

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা

সৌরভের ব্যাটে ভারতের রক্ষা, ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সূর্যকুমারের ব্যাটে ভারতের রক্ষা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
জাপানের তোমোকো আকানে ২০২৪ সাল থেকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে তিন বছর মেয়াদের কার্যক্রম শুরু করেছিলেন, ছবি: সংগৃহীত।

আইসিসির প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ আইনজীবীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT