চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনচেলত্তি-গার্দিওলাকে টপকে বর্ষসেরা কোচ স্কালোনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪০ পূর্বাহ্ন ২৮, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেয়ার কারিগর হওয়ার স্বীকৃতি পেলেন লিওনেল স্কালোনি। আলবিসেলেস্তেদের এক সুতোয় গেঁথে ঐক্যবদ্ধ করে ডাগআউটে রণকৌশলের খেলায় সফল স্কালোনি হয়েছেন ফিফার বর্ষসেরা কোচ।

সোমবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো আয়োজনে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের ২০২১–২২ মৌসুমের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। কাতার বিশ্বকাপ পর্যন্ত সেরাদের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে।

প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে স্মরণ করে ফিফার এবারের অনুষ্ঠান শুরু করা হয়। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনাল্ডো নাজারিও স্মরণ করেন পেলেকে।

বর্ষসেরা কোচের দৌড়ে সবার চেয়ে এগিয়েই ছিলেন ৪৪ বর্ষী আর্জেন্টাইন কোচ। ২০১৪ সালে বিশ্বকাপজয়ী কোচ হিসেবে বর্ষসেরার পুরস্কারটি পেয়েছিলেন জার্মানির জোয়াকিম লো। ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দিদিয়ের দেশমের হাতে উঠেছিল এ সম্মাননা। এবার জিতলেন স্কালোনি।

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার আগে আর্জেন্টিনার আরেকটি দীর্ঘ খরা কাটাতেও সফল কোচ ছিলেন স্কালোনি। ২০২১ সালে মেসি-ডি মারিয়ারা দীর্ঘ ২৮ বছর পর জিতে নেন কোপা আমেরিকার শিরোপা।

স্কালোনির অধীনে টানা ৩৬ ম্যাচে অপরাজিত ছিল আলবিসেলেস্তেরা। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে না হারলে ইতালির রেকর্ড ৩৭ ম্যাচ অপরাজিত থাকার মাইলফলকও স্পর্শ করতে পারত আর্জেন্টিনা। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা অপরাজিত থাকার নজির গড়েছিল আকাশী-নীলরা।

Reneta

কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলার মতো বাঘা কোচদের হারিয়েই স্কালোনিই তাই সেরা কোচ।

রিয়াল মাদ্রিদের ডাগআউটে দুর্দান্ত সময় কাটিয়েছিলেন সেরার দৌড়ে থাকা কার্লো আনচেলত্তিও। গত মৌসুমে জিতেছিলেন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। নিঃসন্দেহে কোচিং ক্যারিয়ারে ২০২২ সালটি বিশেষ স্মরণীয় তার। তবে বিশ্বকাপজয়ী স্কালোনির কাছে তার এমন অর্জন যথেষ্ট বিবেচিত হয়নি। কখনোই বর্ষসেরা কোচের পুরস্কার না জেতার আক্ষেপটা আনচেলত্তির দীর্ঘই হল।

তৃতীয় হওয়া পেপ গার্দিওলা শেষবার ২০১১ সালে বার্সেলোনার কোচ থাকাকালীন বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন। দীর্ঘদিন ধরে ম্যানচেস্টার সিটিতে থাকা স্প্যানিশ কোচের অধীনে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল দলটি।

Jui  Banner Campaign
ট্যাগ: আনচেলত্তিআর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022গার্দিওলারিয়াল মাদ্রিদলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

সিসিডিএম চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন অপরাজেয়

ফেব্রুয়ারি ৮, ২০২৬

‘আইসিসি এমন কিছু করেনি যাতে আমাদের খেলতে যাওয়া উচিত’

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ঋণের দায়ে জেলহাজতে রাজপাল যাদব

ফেব্রুয়ারি ৮, ২০২৬

গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌবাহিনী প্রধানের ভোলা কন্টিনেন্ট পরিদর্শন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT