চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালের সাথে পারল না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ও নেপালের ফুটবল ম্যাচে খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথমার্ধের প্রায় পুরোটা সময় ধুঁকল বাংলাদেশ। পরের অর্ধে মোহাম্মদ ইব্রাহিম-সাজ্জাদ হোসেনরা লড়লেন, ব্যবধানও কমল। কিন্তু নেপালের বিপক্ষে এড়ানো গেল না হার। অঞ্জন বিশ্রার হ্যাটট্রিকে ৩-১ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা।

নেপালের মাঠে মঙ্গলবার ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে প্রায় সব বিভাগে দাপট দেখিয়েছেন কিরণ কুমার লিম্বুরা। প্রথমার্ধের ৩৮ মিনিটে অঞ্জন হ্যাটট্রিক করলে খেলার নিয়ন্ত্রণ থেকে যায় প্রতিপক্ষের হাতেই। শেষ অর্ধে ৫৪ মিনিটে বাংলাদেশের হয়ে ব্যবধান কমিয়েছেন সাজ্জাদ হোসেন।

১৯ সেপ্টেম্বর এই মাঠেই নেপালকে উড়িয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা উৎসব করেছে বাংলাদেশ। সাবিনা-সানজিদারা পারলেও সাত দিনের ব্যবধানে জামাল ভুঁইয়ারা পারলেন না। শেষ তিন দেখায় হিমালয়ের দেশটির বিপক্ষে জয়হীন থাকল লাল-সবুজের দল।

Banglabid

দশরথে এদিন শুরুর দিকে স্বাগতিকদের সমানে সমান লড়ছিল বাংলাদেশ। ১৬ মিনিটে সুযোগও তৈরি হয়। ক্রসবার বাধা হয়ে হতাশ করে সফরকারীদের। অধিনায়ক জামালের ফ্রি-কিক ক্রসবারে লেগে প্রতিহত হয়। পরে একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

ম্যাচের ১৮ মিনিটে সেটপিস থেকে বিমাল ঘ্রাতির ক্রসে বল পেয়ে প্রথমবার দলকে এগিয়ে নেন অঞ্জন বিশ্রা। পরে আরও দুবার তার মাথা ছুঁয়ে বল জড়িয়েছে বাংলাদেশের জালে। খেলার ২৫ মিনিটে সাজ্জাদ হোসেনের দুর্বল শট রুখে দেন নেপাল গোলরক্ষক।

মিনিটখানেক পর কাউন্টার অ্যাটাকে দলকে আরেকবার এগিয়ে দেন বিশ্রা। নেপালি মিডফিল্ডার বিশাল রাইয়ের জোরাল শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। ফিরতি শটে বক্সে বল ফাঁকায় পেয়ে যান মিশ্রা। তার মাটি ঘেঁষা জোরাল শট রুখতে ব্যর্থ হন জিকো।

Reneta

খেলার ৩৮ মিনিটে লাল-সবুজ দলের বিপক্ষে হ্যাটট্রিক পূর্ণ করেন অঞ্জন। সুমন আরিয়ালের লম্বা ক্রস থেকে নেয়া হেডে গোলমুখে বল রাখেন বিশ্রা। প্রথমার্ধে আরও বেশকিছু আক্রমণ হলেও ৩-০ ব্যবধানে পিছিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে কিছুটা গোছানো ফুটবল খেলে বাংলাদেশ। আক্রমণ-প্রতি আক্রমণের সুফলও আসে। ৫৪ মিনিটে রাকিব হোসেনের ক্রসে ঝাঁপিয়ে পড়ে নেয়া হেডে জালের দেখা পান সাজ্জাদ হোসেন। ২২ সেপ্টেম্বর কম্বোডিয়াকে রাকিব হোসেনের একমাত্র গোলে হারিয়েছিল বাংলাদেশ।

বাকি সময়ের খেলায় কোনো দলই পারেননি প্রতিপক্ষের জালে বল জড়াতে। ২০২১ সালে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হার, একই বছর সাফ চ্যাম্পিয়নশিপে ১-১এ ড্র। এবার ৩-১ গোলের হার নিয়ে ফিরছেন জামাল-জিকোরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামালজিকোনেপালপ্রীতি ম্যাচফিফাবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬

বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৫, ২০২৬

খালেদা জিয়ার আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে যাওয়ার প্রত্যয়

আগস্ট ১৫, ২০২৬

কল্যাণমুখী রাষ্ট্র গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT