চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের জয়ের পর বিশ্বনাথের হাতে ফিলিস্তিনের পতাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৬ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করার পর দর্শকরা বিপুল করতালি দিয়ে স্বাগতিক ফুটবলারদের অভিনন্দিত করতে থাকেন। খেলোয়াড়রা যখন গ্যালারিতে থাকা দর্শকদের অভিনন্দনের জবাব দিচ্ছিলেন, সেসময় অন্যরকম একটি দৃশ্য দেখা যায়। ফিলিস্তিনের পতাকা হাতে উদযাপন করেন বাংলাদেশ দলের ফুটবলার বিশ্বনাথ ঘোষ। সঙ্গে সতীর্থরাও যোগ দেন।

রেফারির শেষ বাঁশি বাজার পর বসুন্ধরা কিংস অ্যারেনা হয়ে ওঠে উৎসবের স্থান। ঢোল পেটানোর পাশাপাশি বাংলাদেশের জয়ের উল্লাস ধ্বনিতে মুখরিত হয় চারপাশ। ছড়িয়ে পড়তে থাকে লাল ও সবুজ রঙের ফ্লেয়ার। এরমাঝেই বিশ্বনাথের হাতে ভিনদেশী পতাকার দেখা মেলে।

আন্তর্জাতিক ফুটবলে মাঠে প্রতিবাদ নতুন কিছু নয়। যদিও এব্যাপারে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার বারণ আছে। ফিফার আইনে বলা আছে, কেউই মাঠে থাকা অবস্থায় জার্সিতে কোনো প্রকার রাজনৈতিক স্লোগান ব্যবহার করতে পারবেন না। সে কারণে বিশ্বনাথের হাত থেকে পতাকা দ্রুত সরিয়েও নেয়া হয়েছে।

ম্যাচ শুরুর আগে গ্যালারির একপাশে ফিলিস্তিনের বড় একটি পতাকা দেখা যায়। সেটির নিচে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’। ফিলিস্তিনিদের দুর্দশার প্রতিবাদে দর্শকদের একটি অংশ সেই পতাকা নিয়ে এসেছিল। অবশ্য পুলিশ দ্রুতই সেটি সরিয়ে নেয়।

পরে সংবাদ সম্মেলনেও ফিলিস্তিনের পতাকার প্রসঙ্গটি ওঠে। লাল-সবুজের জার্সি গায়ে ম্যাচের প্রথম গোল করা ফরোয়ার্ড রাকিব হোসেন বললেন, ‘ফিলিস্তিন মুসলিম দেশ। বিশ্বনাথ ও আমরা সবাই মিলে আলোচনা করেছিলাম তাদের সমর্থন করবো। সবাই তাদের যেহেতু সমর্থন করছে, তাই আমরাও করবো।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পতাকাফিফাফিলিস্তিনফুটবল বিশ্বকাপ-২০২৬ফুটবল বিশ্বকাপ-২০২৬ বাছাইবসুন্ধরা কিংস অ্যারেনাবাফুফেবাংলাদেশবিশ্বনাথমালদ্বীপরাকিবলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শিক্ষা কারিকুলামে আসছে বড় পরিবর্তন’

মে ২০, ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে হাইকোর্টের বিস্ময়

মে ২০, ২০২৬
ছবি: মোসলেহ উদ্দিন আহমদ (ডিএমপি কমিশনার)।

কিশোর গ্যাং-অনলাইন জুয়া-সাইবার প্রতারণার বিরুদ্ধে ডিএমপির কঠোর বার্তা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হজযাত্রীদেরকে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

মে ২০, ২০২৬

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিরুদ্ধে ভোট দিলেন তার দলের ৪ সিনেটর

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT