চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়েছে বাংলাদেশের মেয়েরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ন ১১, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা প্রকাশিত মেয়েদের র‌্যাঙ্কিংয়ে এ বছরের আগস্টে ২৪ ধাপ উন্নতি করে ১০৪ এ উঠে এসেছিল বাংলাদেশ মেয়েদের জাতীয় ফুটবল দল। তবে উন্নতির সেই ধারা ধরে রাখতে পারেননি আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা। বছর শেষ হওয়ার আগে বেশ খানিকটা পতন হয়েছে বাংলাদেশ দলের। সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে আট ধাপ পিছিয়েছে দলটি।

২০২৫ সালের অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে চারটি ম্যাচ খেলেছে কোচ পিটার বাটলারের শিষ্যরা। চার ম্যাচের চারটিতেই হেরে অবনতি হয়েছে বাংলাদেশের। আট ধাপ পিছিয়ে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১১২ তে। বাংলাদেশের আগের অবস্থান ছিল ১০৪ এ। দলটির বর্তমান মোট পয়েন্ট ১১৬৭। আগে ছিল ১১৭৯ পয়েন্ট।

অক্টোবরে ফিফার প্রীতি ফুটবল ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে খেলেছিল বাংলাদেশ। থাইল্যান্ডে হওয়া দুটি ম্যাচেই হেরেছিল আফঈদা খন্দকারের দল। প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল বাটলারের শিষ্যরা।

এরপর নভেম্বর মাসে বাংলাদেশে আয়োজিত ত্রিদেশিয় ফুটবল সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ গোলের হারের পর আজারবাইজানের বিপক্ষে ২-১ গোলের হার দেখতে হয়েছিল টিম টাইগ্রেসদের। থাইল্যান্ড সিরিজ থেকে বাটলারের হাইলাইন ডিফেন্স নিয়ে তুমুল সমালোচনা হলেও তাতে পাত্তা দেয়নি ইংলিশ কোচ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজারবাইজানআফঈদাঋতুপর্ণাথাইল্যান্ডফিফাবাটলারবাফুফেবাংলাদেশমালয়েশিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT