সারা দেশের মানুষ আজ সকাল থেকেই নানা আয়োজনে উদ্যাপন করেছে বাংলা নববর্ষ ১৪৩২। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে পহেলা বৈশাখের বর্ণিল আনন্দ।
আজ (১৪ এপ্রিল) সোমবার সারাদেশের বিভিন্ন জেলায় স্থানীয় প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, গ্রামীণ খেলা এবং বৈশাখী খাবারের আয়োজন।
বরিশাল
ফিরে চল মাটির টানে এই স্লোগানে বরিশাল উদিচী শিল্পগোষ্ঠীর আয়োজনে বৈশাখী মেলা প্রভাতি অনুষ্ঠান নগরীর ঐতিহ্যবাহি ব্রজমোহন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খুলনা
খুলনা যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে বর্ষবরণ হয়েছে। সকালে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়।
ময়মনসিংহ
ময়মনসিংহে পহেলা বৈশাখ উদযাপনে জেলা প্রশাসন ও নববর্ষ উদযাপন পর্ষদের উদ্যোগে পৃথক ভাবে আনন্দ শোভাযাত্রা বের হয়।
রাজশাহী
রাজশাহীতে নানা আয়োজনে পালিত হয়েছে নববর্ষ উৎসব। সকাল থেকেই বিভিন্ন সংগঠন তাদের সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করে।
রংপুর
রংপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জিলা স্কুলের বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব।
শ্রীমঙ্গল
ঐতিহ্যের ধারাবাহিকতায় শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘অনুশীলন চক্র’ ৩৭ তম বছরে ৩ দিনের বৈশাখী উৎসব পালন করছে।
পটুয়াখালী
পটুয়াখালীতে সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে বর্নাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। ডিসি স্কয়ারে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী বৈশাখী মেলা ও সাস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে
গাজীপুর
সারাদেশের মতো গাজীপুরেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
চাঁপাইনবাবগঞ্জ
বৈশাখী শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন হয় চাঁপাইনবাবগঞ্জে।
কুমিল্লা
কুমিল্লায় নতুন বছরকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা, মেলা ও সাংস্কৃতিকসহ নানা আয়োজনে চলে বর্ষবরণ।
কুড়িগ্রাম
সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের উদ্যোগে পুরাতন পোষ্টঅফিস পাড়া থেকে বর্ষবরণের বর্ণাঢ্যর্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
কুষ্টিয়া
নানা আয়োজনে নতুন বছরকে বরণ করেছে কুষ্টিয়াবাসী। সকালে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়।
নওগাঁ
‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ স্লোগানে বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
নাটোর
নাটোরে বাংলা বর্ষবরণ উপলক্ষে নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে, সকালে মহারাজা জেএন উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
সিরাজগঞ্জ
নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সিরাজগঞ্জে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ।
পাবনা
বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পাবনায় বাংলা নববর্ষ ১৪৩২ পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
রাঙ্গামাটি
রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।
সাতক্ষীরা
সাতক্ষীরায় পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।
বগুড়া
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক আয়োজন।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে বর্ণিল সাজে নানা আয়োজনে ১৪৩২ নববর্ষ উদযাপন করা হয়েছে।
এছাড়াও গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, শেরপুর, ঝালোকাঠি, বাগেরহাট, গাইবান্ধা, মাগুরা, ভোলা, নরসিংদি, নেত্রকোণাসহ বিভিন্ন জেলায় বৈশাখের আনন্দ শোভাযাত্রা বের হয়।








