প্রিয়জনের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে মানিকগঞ্জের আরিচা ও পাটুরিয়া ফেরিঘাট পার হয়ে ঘরে ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ।
তবে বরাবরের মত প্রশাসন ও বিআইডব্লিউটিসির পুর্ব প্রস্তুতি থাকায় দুটি ঘাটে ছোট বড় যানবাহনের চাপ থাকলেও তেমন কোন ভোগান্তি নেই। ঢাকা থেকে ঘাটে আসার অপ্ল কিছুক্ষণের মধ্যে নদী পাড় হয়ে যেতে পারছেন তারা।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের কর্মকর্তা আব্দুস সালাম জানান, পাটুরিয়া-দৌলতদিয়া ছোট-বড় ১৭টি এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ৫টিসহ মোট ২২টি ফেরি দিয়ে যাত্রীবাহী যানবাহন পাড়াপাড় করা হচ্ছে। পাশাপাশি দুটি ঘাটে কাটাপথে আসা যাত্রী পাড়াপাড়ের জন্য ৩৩ টি লঞ্চ রয়েছে।
তিনি বলেন, সকালের দিকে যাত্রীবাহী বাস এবং ছোট যানবাহনের কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার পর কিছুটা কমতে থাকে। এরপরও ভোর থেকে সকাল দশটা পর্যন্ত দুটি ঘাটে পাঁচ শতাধিক ছোট বড় যাত্রীবাহী যানবাহন পাড় করা হয়েছে।
তিনি বলেন, একদিকে পদ্মা সেতু কারণে যানবাহনের চাপ কম অপরদিকে দুটি ঘাটে পর্যাপ্ত ফেরি এবং ঘাটগুলো সচল থাকায় কোন যাত্রীবাহী বাস ও ছোটনযানবাহনকে কোন ধরনের অপেক্ষায় থাকতে হচ্ছে না। যানবাহনের চাপ না থাকায় দুটি ঘাট এখনো পর্যান্ত স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে আজ শনিবার থাকায় যানবাহনের চাপ কিছুটা বেশি থাকবে।







