বিনোদন

আমাকে প্রধানমন্ত্রী ভোট দিয়েছেন: ফেরদৌস

নৌকার বিজয় অবধারিত, ভোট প্রদান শেষে বললেন ফেরদৌস

ফেরদৌস প্রধানমন্ত্রীর ভোটের জন্য গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেরদৌস প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন, আশেপাশে অনেক মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাত সকালেই নিজের ভোট প্রদান করলেন ‘ঢাকা ১০’ আসনের নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস। তিনি ‘ঢাকা ১৭’ আসনের ভাসানটেক এলাকার ভোটার। স্থানীয় কেন্দ্রে গিয়ে ফেরদৌস ভোট দিয়েছেন। ভোট প্রদান শেষে তিনি জানান, ভোটের পরিবেশ অত্যন্ত চমৎকার, শান্তিপূর্ণভাবে ভোট চলছে।

ভোট প্রদান শেষে নৌকার বিজয়ে শতভাগ আশাবাদী জানিয়ে ফেরদৌস বলেন, যেমন আশা করেছিলাম তেমনই হবে। অবধারিতভাবে নৌকার বিজয় হবে। যাদের সঙ্গে আলাপ করেছি প্রত্যেকেই নৌকায় ভোট দিচ্ছেন। তাই আমি বিশ্বাস করি নৌকাই পাশ করবে ইনশাল্লাহ। নিজের জয়ের ব্যাপারেও শতভাগ আশাবাদী। প্রধানমন্ত্রী ও পুতুল খালা ভোট দিয়েছেন। এছাড়া ফজলে নূর তাপস ভোট দিয়েছেন। সাধারণ মানুষরাও নৌকায় ভোট দিচ্ছেন।

প্রধানমন্ত্রী নিজে ঢাকা ১০ আসনের ভোটার। এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, প্রার্থী হিসেবে আমি ঢাকা ১০ আসনে আছি। প্রধানমন্ত্রী আমাকে ভোট দিয়েছেন। প্রার্থী হিসেবে এই ভালো লাগা আমি বলে বোঝাতে পারবো না। তবে আমি ঢাকা ১৭ আসনের ভোটার। নিজের ভোট নিজেকে দিতে না পারলেও নৌকা প্রতীকে দিয়েছি। নির্বাচনে আসার শুরু থেকে যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি আশা করছি ভোটের রায়ে সেটা বজায় থাকবে।

বিষয়:‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরদৌস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…