চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশুলিয়ায় নারী শ্রমিককে খুনের প্রতিবাদে সড়ক অবরোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ন ২৪, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সংগৃহীত

সংগৃহীত

সাভারের আশুলিয়ায সুবর্ণা আক্তার (৩৫) নামের এক নারী শ্রমিককে কারখানার সামনে থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে আরও দুই নারী শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে আশুলিয়ার তানজিলা টেক্সটাইল লিমিটেড কারখানার সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এর আগে, ভোর রাত ৩টার দিকে কারখানা থেকে বের হওয়ার সময় ৩ নারী শ্রমিককে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহত নারী শ্রমিক সুবর্ণা আক্তারের গ্রামের বাড়ি চাপাইনবাবগঞ্জ বলে জানা গেছে। তিনি বাড়ইপাড়া এলাকায় স্বামী সন্তান নিয়ে ভাড়া বাসায় থেকে তানজিলা টেক্সটাইল লিমিটেড কারখানায় ফিনিশিং কিউসি পদে চাকরি করতেন। আহত দুইজনের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা একই কারখানার শ্রমিক।

বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করে বলেন, কোন শ্রমিকের কখন ছুটি হবে তা জানা যায় না। কখনও রাত দুইটায় আবার কখনও তিনটায় ছুটি দেয়া হয়। কখনও দুইজন শ্রমিককে আবার কখনো পাঁচ জন শ্রমিককে ছুটি দেয়া হয়। এগুলো কারখানার বেশ কয়েকজন কর্মকর্তার গাফিলতির কারণে হচ্ছে। তাদের চাকরিচ্যুত করার দাবি জানান শ্রমিকরা।

এদিকে, মহাসড়ক অবরোধের খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ ঘটনাস্থলে আসলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আশুলিয়াসড়ক অবরোধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতে বাস-লরি সংঘর্ষে আগুন, নিহত ১৩

মার্চ ২৬, ২০২৬
গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সৈয়দ আবদাল আহমেদ, ছবি: সংগৃহীত।

‘পাপের জন্য কিছুটা হলেও প্রায়শ্চিত্ব করুন মামুন খালেদ’

মার্চ ২৬, ২০২৬

মুক্তি পেল ‘দুর্বল হৃদয়ের মানুষদের সতর্ক’ করা সেই সিরিজ

মার্চ ২৬, ২০২৬

প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

মার্চ ২৬, ২০২৬

১২ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ৫ জনকে প্রত্যাহার

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT