চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েত প্রবাসীদের জন্য ফি কমলো ই-পাসপোর্টে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ন ২০, অক্টোবর ২০২৩
প্রবাস সংবাদ
A A

মোশাররফ হোসেন: বিশ্বের ১৭৪টি দেশে প্রায় দেড় কোটি প্রবাসী বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। সরকার ধাপে ধাপে বিভিন্ন দেশে চালু করতেছে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম। তার-ই অংশ হিসেবে চলতি বছরের জুন মাসে কুয়েতে আরম্ভ হয় ই-পাসপোর্ট সেবা। তবে শ্রমিকদের থেকে নেওয়া হচ্ছিল বেশি ফি। ১৭ অক্টোবর থেকে তা কমিয়ে নিচ্ছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার ১৯ অক্টোবর কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এতথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্রদূত বলেন, আমরা নিজেরাই উদ্যোগী হয়ে ড্রাইভার, ক্লিনার এবং পেইন্টারসহ অন্যান্য শ্রমিক পেশায় কর্মরত প্রবাসীদের ই-পাসপোর্ট ফি কমানোর চেষ্টা করেছি। প্রবাস বান্ধব সরকার থেকে ইতিবাচক সাড়া মিলেছে, কমানো হয়েছে ই-পাসপোর্ট ফি। যা কার্যকর হচ্ছে ১৮ অক্টোবর থেকে।

এছাড়াও সঠিকভাবে তথ্য নিশ্চিত থাকলে এক মাসের মধ্যেই হাতে পাবেন ই-পাসপোর্ট কুয়েত প্রবাসী বাংলাদেশীরা।

জানা যায়, ই-পাসপোর্ট সেবা চালু হওয়ার পর থেকে ছাত্র এবং সাধারণ শ্রমিকদের ১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট বাবৎ ফি ছিল সাড়ে ১৫ কুয়েতি দিনার। অন্যদিকে ড্রাইভার, ক্লিনার, পেইন্টারসহ অন্যান্য শ্রমিক পেশার প্রবাসীদের ক্ষেত্রে ১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট করতে ফি দিতে হতো সাড়ে ৩৮ কুয়েতি দিনার। কুয়েতসহ অন্যান্য দেশের প্রবাসীদের দাবী ও দূতাবাসের প্রচেষ্টাতে ১৮ অক্টোবর থেকে সেই ফি কমিয়ে সাড়ে ১৫ কুয়েতি দিনার কার্যকর করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: কুয়েতকুয়েত প্রবাসীকুয়েতে ই-পাসপোর্ট ফি কমলো
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT