চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেডারেশন কাপের সেমিতে আবাহনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ন ৩০, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠেছে গত আসরের রানার্সআপ আবাহনী লিমিটেড ঢাকা। বসুন্ধরা কিংস অ্যারেনায় দলটি ফর্টিস এফসি লিমিটেডকে ৩-১ গোলে হারিয়েছে। আগামী ১৪মে সেমিতে তারা মুখোমুখি হবে বসুন্ধরা কিংসের বিপক্ষে।

বিকাল তিনটায় শুরু ম্যাচের নবম মিনিটে এগিয়ে যায় আকাশী-নীল বাহিনী। গোল করেন ফরোয়ার্ড কর্নিলিয়াস এজিকিয়েল। প্রথমার্ধের ৩৬ মিনিটে দলের দ্বিতীয় গোলটি আসে মিডফিল্ডার পাপন সিংয়ের থেকে। প্রথমার্ধে ২-০গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ঢাকার দলটি।

দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে আরও এগিয়ে যায় আবাহনী। ৭৯ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার জনাথন ডি সিলভেইরা। ফর্টিস এফসির পক্ষে একমাত্র গোলটি আসে নির্ধারিত সময়ের অতিরিক্ত মিনিটে। ৯৬ মিনিটে গোল করেন সাজিদ হাসান জুম্মন।

আগামী ৭মে প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ এফসি। দ্বিতীয় সেমিফাইনালে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ঢাকা।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা আবাহনীফেডারেশন কাপবসুন্ধরাবাংলাদেশবাংলাদেশ পুলিশমোহামেডানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেসবুক-টিকটকে শিশু যৌন নির্যাতন বিষয়ক কনটেন্ট ছড়ানোর অভিযোগ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির নবনির্বাচিত সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ইমরানের স্বাস্থ্য নিয়ে বিশ্বের ১৪ কিংবদন্তি অধিনায়ক উদ্বেগ জানালেন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

এমপি নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: শিশুসাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।

প্রথম বাংলাদেশ থেকে সবার আগে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT