ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্রসংসদ-সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের কেউ পাস করতে পারেননি। বিভাজনের রাজনীতি, বেফাঁস বক্তব্য এবং কারো কারো অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগকে এর কারণ বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। আর সাংগঠনিক দুর্বলতা ও শিক্ষার্থীদের চাওয়া পূরণ করতে না পারাকে হারের কারণ মনে করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং সাবেক এনসিপি নেতা মাহিন সরকার। এর প্রভাব জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র রাজনীতিতেও পড়বে বলে মনে করেন তিনি।






