দেশে এ মুহুর্তে চাল, ডাল, তেল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় কোন পণ্যের দাম বাড়ার কোন যৌক্তিকতা নেই বলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
বিশ্ব বাজারে দাম বৃদ্ধির অজুহাতে কোরবানি ইদের আগে কেউ যেন দেশীয় বাজারকে অস্থিতিশীল করতে না পারে সে ব্যাপারে সতর্ক নজর রাখতে বাজার মনিটরিং এর উপর জোর দিতে বলেছেন তারা।
সারাদেশের ডিলার ও মিলারদের ওপর নজরদারিতে তালিকা প্রস্তুত করছে এফবিসিসিআইয়ের মনিটরিং বাজার কমিটি।







