চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্টনের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি এখন এক ব্রাজিলিয়ানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ন ২০, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
মারাকানায় মঙ্গলবার  ক্লিন শিট তোলেন ফ্যাবিও

মারাকানায় মঙ্গলবার ক্লিন শিট তোলেন ফ্যাবিও

ইংলিশদের সাবেক গোলরক্ষক পিটার শিল্টনের রেকর্ড ভেঙেছেন ফ্লুমিনেন্স গোলরক্ষক ফ্যাবিও ডেভিনসন লোপেজ মিশেল। পেশাদার ফুটবলে ১৩৯১ ম্যাচ খেলেছেন ব্রাজিলিয়ান ফ্যাবিও। ফ্লুমিনেন্সের দাবি, তিনিই এখন বিশ্বের সবচেয়ে বেশি ম্যাচে অংশ নেয়া ফুটবলার।

গিনেস বিশ্বরেকর্ডের তথ্য, পিটার শিল্টন ১৩৯০ ম্যাচ খেলে অবসরে গেছেন। যদিও তার মতে আরও তিনটি ম্যাচ কম খেলেছেন। এজন্য গিনেস রেকর্ড ১৩৮৭/১৩৯০ দুটোই রেখেছে। ৭৫ বর্ষী শিল্টন ক্লাব ফুটবলে অংশ নিয়েছিলেন ১২৪৯ ম্যাচে। ইংলিশদের হয়ে মাঠে নেমেছিলেন রেকর্ড ১২৫ বার।

ফ্লুমিনেন্সের হয়ে ২৩৫তম ম্যাচে মঙ্গলবার শিল্টনের রেকর্ড টপকান ফ্যাবিও। ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি তার। তবে ফ্যাবিও ১৯৯৭ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী সেলেসাও দলের সদস্য।

ফ্যাবিও ২৮ বছরের ক্যারিয়ারে ব্রাজিলের বাইরের কোন ক্লাবে খেলেননি। খেলেছেন উনায়ো বান্দেরান্তে, অ্যাথলেটিকো পারানেন্স, ভাস্কো দা গামা, ক্রুজেইরো ও ফ্লুমিনেন্স জার্সিতে। ফ্যাবিও গোলরক্ষায় সবচেয়ে বেশি ৯৭৬ ম্যাচে অংশ নিয়েছেন ক্রুজেইরোর হয়ে। ২০০৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্যারিয়ারে ক্লাবটির পাশাপাশি ভাস্কো দা গামার হয়ে খেলেছেন ১৫০ ও উনায়ো বান্দেরান্তের হয়ে ৩০ ম্যাচ।

ফ্লুমিনেন্সের জালে দেয়াল ফ্যাবিও

ফ্যাবিওর রেকর্ডগড়ার দিনে কোপা সৌদামেরিকানার শেষ ষোলোর ম্যাচে কালির বিপক্ষে ২-০তে জয় পায় ফ্লুমিনেন্স। খেলা হয় ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে।

ম্যাচশেষে ক্লিনশিট তোলা ফ্যাবিও বলেছেন, ‘আমরা কিছুসময় বুঝতেই পারি না এমন রেকর্ড ভাঙার গুরুত্ব সম্পর্কে। যা অনেক বছর ধরেই ইংলিশ কিংবদন্তির নামেই ছিল।’

Reneta

ফ্লুমিনেন্স কোচ রেনাতো গাউচো বলেছেন, ‘ফ্যাবিওর মতো কেউই এতো দীর্ঘসময় ধরে পেশাদারিত্বের সাথে ফুটবল খেলেননি। তিনি এখনো খেলা চালিয়ে যেতে পারবেন। এমন রেকর্ড পরবর্তীতে ভাঙা বেশ মুশকিল।’

যেবছর ব্রাজিলের হয়ে অনুর্ধ-১৯ বিশ্বকাপ জেতেন ফ্যাবিও, সেবছরই গ্লাভস তুলে রাখেন শিল্টন। তিনি প্রথম লেস্টার ইউনাইটেডের হয়ে ক্যারিয়ার শুরু করেন। ফ্যাবিওর মতো শিল্টনও খেলেননি ইংল্যান্ডের বাইরে কোন ক্লাবে।

১৯৮৬ বিশ্বকাপের ফাইনালে ম্যারাডোনার গোল থামাতে ব্যর্থ কিংবদন্তি শিল্টন

ইংলিশদের হয়ে ১৯৭০ থেকে ১৯৯০ পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন শিল্টন। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ইতিহাসে এখনও সবচেয়ে বেশি ম্যাচ তার। বিশ্বকাপে ১৯৮২, ১৯৮৬ ও ১৯৯০ আসরে ইংলিশদের হয়ে সবচেয়ে বেশি ১৭ ম্যাচ খেলার রেকর্ডটিও তার ঝুলিতে।

এখন খেলছেন এমন ফুটবলারের মধ্যে রেকর্ডের কাছাকাছি আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা রোনালদো এপর্যন্ত ১২৮৩ ম্যাচে নেমেছেন মাঠে।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোপিটার শিল্টনফ্যাবিও ডেভিনসনফ্লুমিনেন্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT